ব্রেকিংবাংলা: শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যায় অধ্যাপক-অধ্যাপিকা,ছাত্র-ছাত্রী! দিশাহীন কর্তৃপক্ষ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 January 2018

ব্রেকিংবাংলা: শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্যায় অধ্যাপক-অধ্যাপিকা,ছাত্র-ছাত্রী! দিশাহীন কর্তৃপক্ষ



স্নেহা চক্রবর্তী, শান্তিনিকেতন:  শান্তিনিকেতন বিশ্বভারতী  বিশ্ববিদ্যালয় অভিভাবক না থাকায় সমস্যায় পড়েছেন বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী থেকে কর্মীরাও। স্থায়ী উপাচার্য না থাকায় ক্ষোভ দেখা দিয়েছে শান্তিনিকেতন প্রবীণ আশ্রমিক দের মধ্যে। প্রায় দু বছর আগে বিশ্বভারতীর অস্থায়ী দায়িত্ব পায় স্বপন দত্ত। তার পর থেকে কোন স্থায়ী উপাচার্য নিয়োগ হয়নি বিশ্বভারতীতে। কিণ্তু গত শনিবার স্বপন বাবুর বয়স হয়ে যাওয়ায় তার অবসর নেওয়ার কথা। কিণ্তু তিনি কোন অবসর না নিয়ে বা কারো হাতে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তিনি কলকাতা থেকে দিল্লি গিয়েছেন বলে অভিযোগ। তার সময় কালশেষ হয়ে যাওয়ার পরে ও পুনরায় ওই পদ পাওয়ার জন্য তিনি কলকাতা দিল্লি করছেন বলেও অভিযোগ এনেছেন এক প্রবীণ আশ্রমিক। পাশাপাশি বিশ্ব ভারতী প্রশাসনিক অচলাবস্থা দেখা দেবে বলে দাবি। ২ বছর ধরে গুরত্বপূর্ণ একটি বিশ্ব ভারতীর মতো জায়গায় স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা দফতরের উপর। এই মুহূর্ত বিশ্বভারতী অভিভাবক হীন বলে মনে করছে ছাত্র ছাত্রী থেকে বিশ্বভারতীর আধিকারিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad