বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত পরিচারিকা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 January 2018

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত পরিচারিকা



চাঁদনী,মহিষাদল: বিদ্যুৎপৃষ্ট হয়ে এক পরিচারিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহিষাদলে। মৃত মহিলার নাম মিতালী জানা, বয়স ৩৩। বাড়ি মহিষাদল থানার গাজিপুরে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য  পাঠানো হয়েছে।

স্থানীয় জানা গেছে মহিষাদলে দূর্গাপদ ভৌমিকের বাড়িতে দীর্ঘদিন ধরে পরিচায়িকার কাজ করত মিতালী।মঙ্গলবার দূপুরে বাড়ির বাথরুমের মধ্যে তার দেহ উদ্ধার হয়। বাড়ির লোক জানিয়েছে বাথরুমের ইলেকট্রিক তার জড়িয়ে তার মৃত্যু হয়েছে। বাড়ির লোক জানতে পেরে তাকে মহিষাদল গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে।

মিতালীর বাপের বাড়ি মহিষাদল থানার তালুক গোপালপুরে। তার শ্বশুরবাড়ি শুরবাড়ি মহিষাদল থানার গাজিপুরে। স্বামী সুবল জানা মদ্যপ অবস্থা ঘুরে ঘুরে জীবন কাটানোর ফলে সংসারের অভাব ও অশান্তির কারনে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি থেকে পরিচায়িকার কাজ করত। মিতালীদেবির দুই ছেলে অর্থাভাবে তাদের হলদিয়ার একটি আশ্রমে রেখেছেন।

 থানায় কোনও অভিযোগ হয়নি। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস  জানান, অভিযোগ পেলেই বিষয়টি খতিয়ে দেখা হবে। মৃতদেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad