চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দুর্গাচক থানায় চুরির ঘটনায় গ্রেফতার হওয়া মহিলা থানার মধ্যে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা।
আহত ওই মহিলাকে আশংকাজনক অবস্থায় প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মহিলার নাম রুম্পা মল্লিক,তিনি ১৪ লক্ষ ৩০ হাজার টাকা চুরি করার দায়ে গ্রেফতার হয়েছিল।
প্রসঙ্গত বুধবার হলদিয়া দূর্গাচক থানার ঝীকুরখালি গ্রাম থেকে হরিয়ানা পুলিশের পাঁচ প্রতিনিধি ও দুর্গাচক থানার পুলিস যৌথ ভাবে ধৃত মহিলার বাড়িতে হানা দিয়ে রুম্পা বিবি মল্লিক ও ওনার স্বামীকে গ্রেফতার করে। পাশাপাশি বাড়ি থেকে নগদ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করে। দুইজনকে গ্রেফতারও করে। বুধবার হলদিয়া মহকুমা আদালত তোলা হলে হলদিয়া মহকুমা আদালত ৭দিনের ট্রানজিট রিমান্ড দেয়। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ হরিয়ানা পুলিশের দল থানা থেকে দুজনকে নিয়ে যাওয়ার আগে ওই মহিলা থানার মধ্যে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই মহিলা হলদিয়ার জিকুরখালি এলাকার বাসিন্দা। হরিয়ানার বিজেপি নেতা সুশীল কুমারের বাড়িতে আটমাস ধরে পরিচারিকার কাজ করছিল। হঠাৎ তাঁর বাড়ি থেকে খোয়া যায় ১৪ লাখ ৩০ হাজার টাকা। পুলিশে অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পাঁচ সদস্যের একটি দল গতকাল হলদিয়া আসে। দুর্গাচক থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় রুম্পা বিবির বাড়িতে। উদ্ধার হয় সাড়ে তিন লাখ টাকা। এরপর মহিলাকে গ্রেপ্তার করে দুর্গাচক থানার পুলিশ। গতকালই তোলা হয় হলদিয়া আদালতে। ট্রানজ়িট রিমান্ডে আজ হরিয়ানা নিয়ে যাওয়ার কথা আজ। তার আগে থানা থেকে বের করার সময় গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। পরে তার স্বামীকেও গ্রেপ্তার করা হয়েছে।

No comments:
Post a Comment