দেবকুমার দে,দেগঙ্গা: বৃহস্পতিবার সকালে স্থানীয় কাহার পাড়ার ছেলে ও মেয়েরা পৃথিবা রোডের উপরে সরস্বতী পুজোর চাঁদা তুলছিল। সেই সময় একটি ১০৭ সাত গাড়িকে আটকে চাঁদা আদায় করতে যায়। ওই গাড়ির চালক দিতে অস্বীকার করায় ২০ জন মিলে তাকে এলোপাথাড়ি মারধোর করে।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গাড়ির চালক ও স্থানীয় সাধারণ মানুষ। এক প্রস্থ পুলিশের সাথে জনতার ধস্তাতি হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রায় ত্রিশ মিনিট পর্যন্ত পৃথিবা রোড অবরোধ চলে। এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

No comments:
Post a Comment