নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির ভিতর থেকে খালাসীর দেহ উদ্ধার। ঘটনাটি বসিরহাট মহাকুমার মাটিয়া থানার খোলাপোতা এলাকার। শুক্রবার সকালে পার্কিং দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীর নজরে পড়ে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য বসিরহাট হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় মৃত ব্যক্তির নাম নয়ন কেয়ার ১৮ বাড়ি বর্ধমান জেলায়। জিজ্ঞাসাবাদের জন্য চালকের খোঁজে পুলিশ।
No comments:
Post a Comment