জয়ন্ত সাহা, আসানসোল: জর্জের দাবিতে আসানসোল জেলা কোর্টে বার এসোসিয়েশনের পক্ষ থেকে তিনদিনের কর্মবিরতি।
৭ই এপ্রিল পঃবর্ধমান জেলা ও জেলার সদর শহর আসানসোল ঘোষিত হলেও জেলা জজ নিযুক্ত না হওয়ায় আসনসোল বার এসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবিদের তিনদিনের কর্মবিরতি চলছে৷প্রায় ২৮০০জন আইনজীবি এতে সামিল হয়েছেন৷
বার এসোসিয়েশনের সেক্রেটারি বাণীব্রত মণ্ডল জানিয়েছেন জেলা জর্জ বসার উপযুক্ত ব্যবস্থা তৈরী হলেও এখন জেলা জজ নিযুক্ত হয়নি৷ফলে সাধারণ মানুষকে এখনো অসুবিধার সম্মুখীন হচ্ছে৷তাদের এই কর্মবিরতির মাধ্যমে তারা অবিলম্বে সরকারের কাছে জেলা জজ নিযুক্তির দাবি জানাচ্ছেন৷যদিও কোর্ট চত্বরে এসে বেশ কিছু মানুষ আইনজীবিদের কর্মবিরতিতে অসুবিধার সম্মুখীন হয়েছেন৷


No comments:
Post a Comment