চুটকি মারলেই বিজেপি বলে কিছু থাকবে না! দেখুন চাঞ্চল্যকর ভিডিও - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2018

চুটকি মারলেই বিজেপি বলে কিছু থাকবে না! দেখুন চাঞ্চল্যকর ভিডিও


স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ  আমি যদি  চুটকি মারি এখানে বিজেপি বলে কিছু থাকবে না. বিজেপি নিজেরা বোমা মেরে মিডিয়ার কাছে হাইলাইট হতে চাইছে ,যে তারা বলছে তৃণমূল সন্ত্রাস করছে .আমরা যদি সন্ত্রাস করি খয়রাসোলে কোন বিজেপি কর্মী থাকবে না .এর পর যদি বোম পরে আর তৃণমূল কে দোষী করে তাহলে সেই ব্যাক্তি কে গ্রাম ছাড়া করে দেব .শনিবার খয়রাসোল ব্লকের ভীমগড়ে  যুব তৃণমূল সভা এই ধরনের বক্তব্য রাখেন ব্লকের কার্যকরী সভাপতি দীপক ঘোষ .

এছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক নরেশ বাউরি,দুবরাজপুর পৌর সভার চেয়ারম্যান পীযূষ পান্ডে জেলা যুব তৃণমূল সভাপতি গধাধর হাজরা  সহ অনান্য স্থানীয় নেতৃত্ব .সবার বক্তব্যই ছিলো আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কে কোন আসন দেবেন না .জেলার উন্নয়নে নির্বাচনে তৃণমূল সব আসন দখল করবে .

No comments:

Post a Comment

Post Top Ad