স্কুলে শিক্ষক আসে যায় কোন সামাজিক অনুষ্ঠান করে না। এমনটাই দাবী অভিভাবক দের।
বাদুরিয়া থানার শ্রীরামপুর গ্রামে শ্রীরামপুর প্রাইমারি ও জুনিয়ার হাই স্কুলে এবছর সরস্বতী পূজো দেয়নি শিক্ষকরা এছারা ২৩শে জানুয়ারিতে পতাকা তোলা হয়নি পর্যন্ত। এই অভিযোগে বৃহস্পতিবার সকালে স্কুল খুলতেই অভিভাবকরা শিক্ষকদের তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ দেখায়।
পরে ঘটনাস্থলে বাদুরিয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিভাবক দের অভিযোগ প্রত্যেক বছর এরকম কাজকর্ম করে শিক্ষকরা তাই বাধ্য হয়ে এরকম সির্ধান্ত নিতে বাধ্য হয় তারা। বিডিও এবং স্কুলের এস আই কে এই ঘটনায় জাতে শিক্ষকরা শাস্তি পায় তাই লিখিত অভিযোগ জানাবে। এই ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। সকালে এই ঘটনায় শিশু দের পড়াশোনা ব্যঘাত ঘটে।


No comments:
Post a Comment