প্রজাতন্ত্র দিবস কংগ্রেস ও সেনার জন্য ! চমকে ওঠা উত্তর শুনুন পদ্মাবতে মজে থাকা তরুন সমাজের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

প্রজাতন্ত্র দিবস কংগ্রেস ও সেনার জন্য ! চমকে ওঠা উত্তর শুনুন পদ্মাবতে মজে থাকা তরুন সমাজের



প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান দেখার জন্য আগ্রহ দেখান বহু বিদেশি। ৬৯ তম প্রজাতন্ত্র দিবস দেখতে উপস্থিত থাকবেন দশ আসিয়ান নেতা। ৫০ সাল থেকে প্রজাতন্ত্র দিবস পালনের মঞ্চ থেকে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার চেষ্টা করে আসছে ভারত সরকার।


পদ্মাবত সিনেমা দেখতে গিয়ে খানিকটা অপ্রস্তুতের মধ্যে পড়তে হল দেশের তরুণ সমাজের। পদ্মাবত দেখে বেরিয়ে কেমন লেগেছে বললে বলতে পারছে না শুক্রবার কি দিবস? বলতে পারছে না আগামীকাল কিসের জন্য প্রজাতন্ত্র দিবস? কি হয়েছিল? বা কত তম দিবস?
সিনেমা দেখতে হলে গেলে সেখানে থাকা দর্শকদের প্রথমে পদ্মাবত কেমন হয়েছে জানতে চাওয়া হওয়ার পর শুক্রবার কি দিন তা জানতে চাওয়া হলে একাংশ বলতে পারে না তারা। আবার কেউ কেউ বলে প্রজাতন্ত্র দিবস। তবে প্রজাতন্ত্র দিবস কি তা সঠিক কেউ বলতে পারেনি। কেউ মুখ ঢেকে ফেলে আবার কেউ বলে সৈনিকদের দিন। এমনকি কততম প্রজাতন্ত্র দিবস তাও সঠিক কেউ বলতে পারছে না। এমনটাই বলতে দেখা গেল কলকাতার নামী দামী সিনেমা হলগুলির সামনে থাকা দর্শকদের।


আবার প্রজাতন্ত্র দিবস কি তা ব্যাখ্যা করতে রাজনৈতিক প্রসঙ্গ তুলে ইয়ং জেনারেশনের ছেলে মেয়েরা বলে, পুলিশ ও সেনাবাহিনীর জন্য প্রজাতন্ত্র দিবস পালিত হয়! কেউ বললেন জানেন না। কেউ বললেন প্রজাতন্ত্র দিবস কংগ্রেস পালন করতো। পরে স্বাধীনতা দিবস পালন হয়। প্রজাতন্ত্র আসলে কংগ্রেসেরই। যদিও বেশ কয়েক জন প্রজাতন্ত্র দিবস সম্পর্কে বলতে পারলেন। পদ্মাবত সিনেমা দেখতে আসা তরুণ প্রজন্ম এমন দাবি করলেন।
এমবিএ, ইঞ্জিনিয়ারিং থেকে বিজ্ঞান , বানিজ্য ও কলা বিভাগের পড়ুয়ারা পদ্মাবত দেখতে এসে প্রজাতন্ত্র দিবস সম্পর্কে প্রশ্নের চমকে ওঠা উত্তর দিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad