শীত কমলেও বিন্দুমাত্র কুয়াশা কমল না,ফলস্বরুপ মৃত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

শীত কমলেও বিন্দুমাত্র কুয়াশা কমল না,ফলস্বরুপ মৃত ১




নিজস্ব প্রতিনিধি,বিড়া: সোমবার সকালে দত্তপুকুর  থানার বিড়া চৌমাথা এলাকায় যশোর রোডে দূর্ঘটনা জখম তিন । সকালের কুয়াশার দাপট হঠাৎই একটি অটো সামনে চলে আসে অটোটিকে পাশ কাটাতে গিয়েই এই দূর্ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর ।গুমার দিক থেকে অটোটি দত্তপুকুর বাজারের দিকে যাচ্ছিলো আর একটি দুধের গাড়ি বারাসাতের দিক থেকে হাবড়ার দিকে যাচ্ছিলো ।মনে করা হচ্ছে কুয়াশার দরুন অটোটি রাস্তার বা দিক থেকে ডানদিকের রুটে চলে আসে আর সেই অটোকে বাচাতে গিয়ে বিড়া চৌমাথা থেকে স্টেশনে দিকে একটি বাইক ঢোকার সময় দুধের গাড়ি ধাক্কা মারে বাইকটিকে এরপর রাস্তার পাশে বসে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মেরে একটি বন্ধ চায়ের দোকানে ঢুকে যায় দুধের গাড়িটি ।গুরুতর জখম হয়েছেন বাইক চালক ,ক্ষতিগ্রস্থ হয়েছে বাইকটি ।জখম হয়েছেন রাস্তার পাশে থাকা কাসেদ মন্ডল নামে এক পথচারী । দুজনকেই স্থানীয় বাসিন্দারা বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে মৃত্যু হয় ওহাইদ আলি (৭০) নামের বাইক চালক ব্যক্তি ।
দুধের গাড়ির ড্রাইভারও অল্প বিস্তর আহত হয়েছে ।সে অবস্য পলাতক । দত্তপুকুর থানার পুলিশ দুধের গাড়ি ও বাইকটি থানায় নিয়ে গেছে । অন্যদিকে প্রায় একই সময়  দত্তপুকুর চৌমাথায় ৪০৭ এর ধাক্কা টোটো গাড়িতে জখম আশঙ্কাজনক  অবস্থায় ১জন ভর্তি বারাসত হাসপাতালে । জেরে সকালে যশোর রোডে যান চলাচলে প্রভাব পড়ে ।

No comments:

Post a Comment

Post Top Ad