সরস্বতীর সঙ্গে গৌরী ,লক্ষ্মী ,জয়া বিজয়া - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

সরস্বতীর সঙ্গে গৌরী ,লক্ষ্মী ,জয়া বিজয়া



স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ এ এক অন্য সরস্বতী পুজো। শুধু মা সরস্বতী পূজিত হয় না। তার সঙ্গে থাকে  গৌরী ,লক্ষ্মী ,জয়া বিজয়া। এই পাঁচটি দেবীর পূজো হয় বীরভূমের হেতমপুরের রাজ বাড়িতে। ১৮৪ বছরে পড়লো রাজ বাড়ির এই পুজো। পুজো উপলক্ষে এক সময় এখানে সাত দিন ধরে হত মেলা। থাকতো যাত্রা নাটক থিয়েটার গান সহ বিভিন্ন প্রতিযোগীতা থাকতো খাওয়া দাওয়ার ব্যবস্থা। সারা গ্রামে জ্বলত আলো। হেতমপুর রাজ বাড়ির সরস্বতী পুজো এখন ইতিহাস। সেই সাধ্য নেই নেই সেই জৌলুস। রাজবাড়ির পক্ষ থেকে এখনো এই সরস্বতী পুজো নিয়ম নিষ্ঠা ভাবে হয়ে আসছে। রাজবাড়িতে শক্তির পুজো হয় না তাই সরস্বতী পূজার সময় সরস্বতীর সঙ্গে মা গৌরী লক্ষ্মী জয়া বিজয়ার পুজো করা হয় বলে পরিবারের সদস্যরা জানান। বর্তমানে ওই জৌলুস না থাকলেও এই পুজো দেখতে আশপাশের গ্রাম থাকতে প্রচুর  মানুষের সমাগম হয়। যদিও স্থানীয়  পঞ্চায়েতের তরফ থেকে একটা মেলা এখানে বসে রাজ বাড়ির পুজো উপলক্ষে।

No comments:

Post a Comment

Post Top Ad