এফআরডিএ আইন বাতিলের দাবিতে শুভেন্দু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 9 January 2018

এফআরডিএ আইন বাতিলের দাবিতে শুভেন্দু


চাঁদনী,পাঁশকুড়াঃ পাঁশকুড়া পি.ডব্লিউ.ডি.ময়দানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ,সর্বনাশা এফআরডিএ  আইন বাতিলের দাবিতে ,সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে ,সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের ডাকে এই প্রকাশ্য ঐতিহাসিক জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহণ মন্ত্রী  শুভেন্দু অধিকারী ।


তৃণমূলের আবর্জনা কুড়োচ্ছে বিজেপি। মঙ্গলবার বিকেলে পাঁশকুড়ার পিডব্লুডির মাঠে এক জনসভায় এসে এমনই জানালেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না করে শুভেন্দুবাবু বলেন, পাঁশকুড়াতে যাকে আমরা
ডাস্টবিনে ফেলেছিলাম, সেই লোকটাকে নিয়ে গিয়ে বিজেপি সবংয়ে জয়েন্ট করাল।
এরপর বলা হল একটা গোটা পুরবোর্ড নাকি বিজেপিতে চলে গিয়েছে। কিন্তু আগেই
বলেছিলাম, তৃণমূলের আবর্জনা কুড়োচ্ছে বিজেপি। আজকে তা প্রমান হয়ে গিয়েছে।
তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করতে হয়নি। অভিযোগ তো এর আগে বিডিও অফিস ও
পুরসভায় ছিলই। জামিন অযোগ্য পরোয়ানায় মামলা ছিল। কিন্তু আমরা রাজনৈতিক
প্রতিহিংসা নিতে চাইনা। কিন্তু আজকে দেখলেন, আমি যেটা আবর্জনা বলেছিলাম,
আজ তা সত্যিই আবর্জনায় পরিনত হয়েছে। আবর্জনা কে আর রাজনৈতিক কর্মীকে সেটা
আবারও প্রমানিত হয়ে গেল। তাই আমি যা আগে বলি সেটাই সত্যি হয়। তাই এখন আর
সামনে কোন বাধা নেই। কেবল উন্নয়ন আর চরৈবেতি মন্ত্রে এগিয়ে যাওয়া। তিনি
বলেন, পাঁশকুড়ায় এখনও অনেক উন্নয়ণের কাজ বাকি রয়েছে। ইতিমধ্যে রেলের
জায়গায় রাস্তার উন্নয়নের কাজ হয়ে গিয়েছে। এবার পুর্ত দফতরের নিয়ন্ত্রণে
থাকা রাস্তাগুলির কাজ হবে। আপনারা সবাই তৃণমূলের সঙ্গে থাকুন। । এভাবেই আমরা আগামী পঞ্চায়েত ভোটেও পাঁশকুড়া
সবং এর ধারাকে অব্যাহত রাখব। দীঘা থেকে মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে হলদিয়া
আমরা এই তিনটি জেলা একসঙ্গে জোটবদ্ধ হয়ে লড়তে হবে। হার্মাদ সিপিএম ও
সাম্প্রদায়িক সিপিএমকে উৎখাত করব। এই শপথ আমাদের নিতে হবে। । হার্মাদরা পাঁশকুড়া থেকে পরিষ্কার হয়ে গেছে।
আর বাকি যে জঞ্জাল ছিল, আমরা তা বিসর্জন দিতে পেরেছি। সেই জঞ্জালও
ব্লিচিং, ফিনাইল দিয়ে আপনারা পরিষ্কার করে দিয়েছেন। নিজের পাপের কর্মে
তিনি ভেতরে ঢুকে গেছেন। এই ধরণের লম্পট দুশ্চরিত্র লোকজন দল থেকে আগে চলে
গেলে আমরা মুক্তি পেতাম। ঈশ্বর যা করেছেন ভালোই করেছেন। আসুন ভদ্রলোকদের
নিয়ে আমরা এগোই।।্যশুভেন্দুবাবু ছাড়াও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন
মন্ত্রী সৌমেন মহাপাত্র, রাজ্যসভার সদস্য মানস ভুইয়া, বিধায়ক গীতা ভুইয়া,
সংগ্রাম দোলই, ফিরোজা বিবি, অর্ধেন্দু মাইতি, প্রদ্যোৎ ঘোষ, পশ্চিম
মেদিনীপুরের জেলাসভাপতি অজিত মাইতি, পাঁশকুড়া পুরসভার পুরপ্রধান
নন্দকুমার মিশ্র, উপপুরপ্রধান সইদুল ইসলাম খান, জইদুল ইসলাম খান,
পাঁশকুড়া তৃণমূলের সভাপতি দীপ্তি জানা প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad