মুর্শিদাবাদে দৌলতাবাদের মৃতদের পরিবারকে সমবেদনা রাজ্যপালের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

মুর্শিদাবাদে দৌলতাবাদের মৃতদের পরিবারকে সমবেদনা রাজ্যপালের

 

 মুর্শিদাবাদে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন রাজ্যপাল কেশরি নাথ ত্রিপাঠী । তিনি বারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর ৭১ তম মৃত্যু দিবসের অনুষ্ঠানে গান্ধীজীর স্মৃতিসৌধে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে সংবাদ মাধ্যমকে মুর্শিদাবাদের বাস দুর্ঘটনা প্রসংগে বলেন, 'রাজ্য সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে প্রশংসনিও কাজ করছে । মুর্শিদাবাদের পথ দুর্ঘটনা মর্মান্তিক । এই পথ দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল ।
এই ঘটনায় কারুর কোন গাফিলতি ছিল কি না ? তা আমার জানা নেই ।' গান্ধীজীর ৭১ তম মৃত্যু বার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মলয় ঘোষ, উত্তর ২৪ পরগনার জেলা শাসক অন্তরা আচার্য, বারাকপুরের পুলিশ কমিশনার রাজেশ সিং সহ প্রশাসনিক কর্তারা ।

No comments:

Post a Comment

Post Top Ad