নিজস্ব প্রতিনিধি,হাবড়া: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তথা সায়েন্স বিভাগের মেধাবী ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে ছিল হাবড়ার সংহতি এলাকায় ।কিছু দিন আগে রাত দেড়টা নাগাদ এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে হাবড়া থানার পুলিশ । শুক্রবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হচ্ছে ।
ঘটনাস্থলে থাকা মৃত ছাত্রের বন্ধু ও বান্ধবীদের কথা অনুয়ায়ী জানা গেছে ।বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বাড়ি থেকে পৌনে এক কিলোমিটার দুরে বন্ধু বান্ধবীরা রাস্তা লাগোয়া অস্বনীনগর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় দাড়িয়ে গল্প করছিলো আর তখনি।এলাকারই কয়েকজন যুবক তাদের তাড়া করে , এবং মুখে আওয়াজ করে "ধর ধর , তোদের ধরতে পারলে দেখাচ্ছি মজা ।এরপর কি হয়েছিল কেউ জানে না ।পরে রাতে পরিবার ও এলাকাবাসি খোজাখুজির পর যে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলো তারা তার ১০০ মিটার দূরেই একটি পুকুরে মিললো হাবড়া মডেল হাইস্কুলের সায়েন্স বিভাগের মেধাবী ছাত্র জয় দেবনাথ (১৭) মৃতদেহ । জয়ের পায়ের চপ্পল ভাষতে দেখে এলাকার লোকেরা ওই পুকুরে খোঁজ নিয়ে গভীর রাতে মৃতদেহ দেখতে পায় । ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ চার জনকে গ্রেফতার করে। তার পর বেশ কিছু দিন কেটে গেলে মূল অভিযুক্ত গ্রেফতার হয়নি বলে পরিবারের দাবী।এবং যারা গ্রেফতার হয়েছে তাদের কঠর শাস্তী দাবীতে এদিন দুপুর তারা হাবড়া সবুজ সংঘ মাঠ থেকে হাবরা নগরউখরা মোড় পযর্ন্ত মিছিল করে হাবরা থানা জামায়েত করে একটি ডেপুটেশন দেয়।হাবরা মডেল মর্ডেল হাইস্কুলের প্রাধান শিক্ষক সত্যবতো দেবনাথ জানান, পুলিশ তদন্ত সঠিক করে না হলে। তাহলে তারা সব বিদ্যালয়ের শিক্ষক - শিক্ষিকা ,ছাএ-ছাএী বিহতরে আনন্দলনে নামবে।
জয়ের পড়া ও শোয়ার রুমে দেয়ালে চারিদিকে রয়েছে বিরাট কোহলির বিভিন্য ধরনের ছবি , খাটের উপর রাখা রয়েছে রসায়নের নোটস্ ।টেবিলে থরে থরে সাজানো বই -খাতা ,ফাকা পরে আছে পড়ার চেয়ারটি ।স্মৃতি টুক এখন যে স্মৃতি হয়ে রয়েছে দেবনাথ দম্পতি ও তার শুভাকাঙ্ক্ষী ও সহপাঠিদের মনে ।


No comments:
Post a Comment