চাঁদনী,ময়না: সালানি উরসেকুল মজলিস উপলক্ষে সম্প্রতি সভা অনুষ্ঠিত হল ময়নাতে।ময়নাগড়ের হজরত-তুরু-জালাল শাহ মাজার শরীফ প্রাঙ্গনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ময়নার মানুষ মিলিত হলেন সম্প্রীতির বন্ধনে। সম্প্রীতির পীঠস্থান হিসেবে পরিচিতি রয়েছে ময়নাগড়ের। বাহুবলিন্দ্র রাজ্ পরিবারের এক আঙিনায় গড়ে উঠেছে মাজার আর রাধাকৃষ্ণের মন্দির। সেই মাজারের সামনেই বৃহস্পতিবার শুরু হল উরসেকুল মজলিস।
আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্প্রীতির বার্তা দিলেন বেলুড় মঠের মহারাজ স্বামী আত্মপ্ৰতানন্দ। বর্তমান পরিস্থিতির নিরিখে সর্ব ধর্ম সমন্বয়ের বাণী প্রচারের বার্তা দেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়নার বিডিও বিশ্বজিৎ বসু,নন্দকুমারের বিডিও মহম্মদ আবু তৈয়ব, ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য তথা মাজার কমিটির কর্তা জামাল ইসলাম, ময়না রাজ্ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র।
অন্যদিকে দেশে যখন একের পর এক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ, সেই জায়গায় দাঁড়িয়ে নজীর গড়লো বীরভূমের সিউরি পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা .৬৯ তম প্রজাতন্ত্র দিবসের দিন সকালে হিন্দু মুসলিম পাঞ্জাবী তিন সম্প্রদায় মানুষ জাতীয় রং এর মতো পোশাক পরে জাতীয় পতাকা উত্তোলন করেন. গাওয়া হয় জাতীয় সঙ্গীত .এই অনুষ্টানে উপস্থিত মানুষ এই ধরনের অনুষ্টান দেখে সাধুবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের .এই ভাবে সবাই মিলেমিশে ভারত কে রক্ষা করবে বলে সব সম্প্রদায়ের মানুষই শপথ নিলেন এদিন।


No comments:
Post a Comment