চাঁদনী,তমলুক: তমলুকের জসবন্তপুরে এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে খুনের নালিশ পুলিসে জানালো বধূর বাপের বাড়ির লোকেরা। আজ সকালের এই ঘটনায় অভিযোগ পেয়েই পুলিস গ্রেপ্তার করেছে মৃত রাজশ্রী ভট্টাচার্য (২৬)-র শাশুড়ি সন্ধ্যারানি আর দেওয়ার মনোজকে। পলাতক স্বামী সরোজ সহ বধূর শ্বশুর ও ননদ। এদিন সকাল এ রাজশ্রী গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে শ্বশুরবাড়িতে খবর দেয় সরোজ। এরপরেই বধূর দাদা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের কলাগাছিয়ার বাসিন্দা অর্কদেব তমলুক থানায় এসে খুনের অভিযোগ জানান। অতিরিক্ত পণের জন্য শ্বাসরোধ করে খুন করে বোনের দেহ ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। ১৮ মাস আগে পেশায় টিউশন মাস্টার সরোজের সঙ্গে সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল রাজশ্রীর। তাদের ৭ মাসের এক মেয়েও আছে। অভিযোগ, প্রায়ই বধূ রাজশ্রীকে চাপ দেওয়া হতো নতুন ফ্ল্যাট, গাড়ি, ফ্রিজ এসব কেনার জন্য বাপেরবাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য। বাবাকে না বললেই জুটতো মার।তমলুক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তদন্তে তমলুক থানার পুলিশ।

No comments:
Post a Comment