পরপর দুটি জুয়েলারির দোকানে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য। বৃহস্পতিবার ভোর ৩ টায় ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার পশ্চিম চন্ডিপুর বাজার এলাকায়। গনেশ রায় ও রাজু কর্মকার নামক দুই ব্যবসায়ীর পরপর দুটি গয়নার দোকান ছিল পশ্চিম চন্ডিপুর বাজারে। বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ দোকানগুলির তালা ভেঙে ভিতরে ঢুকে সিন্দুক ভেঙে দুটি দোকান থেকে প্রায় দেড় কেজি রূপো, দুভরি সোনা ও লক্ষাধিক নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। পালানোর সময় বাজারের নিরাপত্তা রক্ষী তাদের ধাওয়া করলেও ধরতে ব্যর্থ হয়। তখন ঐ নিরাপত্তা রক্ষী দোকানের মালিক গনেশ রায়কে ফোন করে ঘটনার সম্পর্কে বিস্তারিত জানান। খবরপেয়ে গনেশবাবু ও রাজুবাবু ঘটনাস্থলে পৌছে হতভম্ভ হয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ গেলে ঐ দুই ব্যবসায়ী সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাদের নিরপত্তা হীনতার কথা পুলিশকে জানায়। নিরাপত্তা রক্ষী থাকা সত্তেও বাজারে এধরনের দুঃসাহসিক চুরি চিন্তায় ফেলেছে ব্যবসায়ীদের। পাশাপাশি কারা এধরনের কাজে লিপ্ত হয়েছে তা নিয়ে তদন্তে নেমেছে বাদুড়িয়া থানার পুলিশ।

No comments:
Post a Comment