সাধারণ মানুষ যে যেখানে ভোট দেবে তাদের তাদের ছবি উঠে যাবে। কে তৃণমূলে ভোট দিয়েছে কে বিজেপিতে ভোট দিয়েছে তা পরিস্কার দেখা যাবে। আর যারা বিজেপিকে ভোট দেবেন তাদেরকে বাড়ি ছাড়া করবে এমনই মিথ্যা রটিয়ে হুমকি দিচ্ছে তৃণমূলরা, দাবী বিজেপি রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়ের। তিনি মঙ্গলবার উলুবেড়িয়ার সভায় দাঁড়িয়ে বলেন, কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রীয় মন্ত্রীরা কে কোথায় ভোট দেন তাই দেখা যায় না, আর সাধারণ মানুষ কোথায় ভোট দেয় তা তৃণমূলের লোকরা দেখতে পাবে কিভাবে? সবই ভয় দেখানোর জন্য বলছে তারা। কারণ তৃণমূল সন্ত্রাস ছাড়া কিছুই করতে পারে না। তৃণমূলের গুন্ডাবাহিনীরা জানে সাধারণ মানুষ তাদের শাসানিকে ভয় পেয়ে শাসকদলকে ভোট দেবে। কিন্ত কিছু কিছু মানুষ তা বুঝতে পেরে সাহস করে এগিয়ে এসেছে। তাই তারা এখন বিজেপিতে ভোট দিচ্ছে।
পাশাপাশি এদিন জয় ও জর্জ বেকারের হাত ধরে তৃণমূল, সিপিএম থেকে ২০০ জন কর্মী, সমর্থকবৃন্দরা গেরুয়া শিবিরে যোগদান করেন।

No comments:
Post a Comment