ব্রেকিং: ফের উত্তপ্ত ভাঙড়,বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 23 January 2018

ব্রেকিং: ফের উত্তপ্ত ভাঙড়,বিক্ষোভ



মৃন্ময় নস্কর, ভাঙড়: তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়, দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ, উঠল কাইজারের বিরুদ্ধে স্লোগান । আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হল ভাঙড়। এদিন ভাঙড়ের তিন প্রান্তে গোষ্ঠি সংঘর্ষের ঘটনার পাশাপাশি  তৃণমূলের মহিলা নেত্রীর উপরে আক্রমণের ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতারের এর দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।


মদ্যপানের প্রতিবাদ করায় তৃণমূলের স্থানীয় মহিলা নেত্রীর উপরে আক্রমণের ঘটনার প্রতিবাদে  মঙ্গলবার বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান ভাঙড়ের ঘুনিমেঘি এলাকার বাসিন্দারা । অভিযোগ, সোমবার দুপুরে  প্রকাশে  মদ্যপান করছিল পাড়ার ছেলেরা তাঁরই প্রতিবাদ করেন স্থানীয় তৃণমূল নেত্রী। তাতেই এই মদ্যপ যুবক রা নেত্রীর উপরে চড়াও হন। ওই যুবকরা নেত্রীর বিরুদ্ধ গোষ্ঠির লোকজন বলে পরিচিত হন। এই ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনায় কয়েক জন আহত হন। পাল্টা আক্রান্ত নেত্রী সহ গ্রামের কয়েক জনের নামে অভিযোগ হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে এই ঘটনার প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান নেত্রীর অনুগামীরা।বাসন্তী হাইওয়ের বৈরামপুরে প্রায় এক ঘণ্টার অবরোধে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। পুলিশ দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ ওঠে। এ বিষয়ে মহিলা নেত্রী সোমা নস্কর এর বলেন, "তৃণমূল নেতা কাইজার আহমেদ এর লোকজন মদ্যপান করে আমাদের উপরে হামলা করে, তাই কাইজার সহ তাঁর অনুগামীদের গ্রেফতার এর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি।" তিনি আরও বলেন, "আমরা প্রতিবাদ করে আক্রান্ত হলাম আবার আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ প্রশাসন তৃণমূল নেতা কাইজার আহমেদ এর ইন্ধনে কাজ করছে।" অপর দিকে কাইজার আহমেদ বলেন, "যারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে তাঁরা  দলের কেউ নন। এই ঘটনার পিছনে একটা প্রোমটার চক্র আছে।"



অপর দিকে কলকাতা লেদার কমপ্লেক্স থানার

বামনঘাটার শীফলতলা এলাকায় গত রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষে কয়েক টি বাড়িতে ভাঙচুর করা হয়। সংঘর্ষে কয়েক জন  আহত হন । এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  এ বিষয়ে বামনঘাটা এলাকার যুব নেতা নিত্যগোপাল মন্ডল বলেন," আরাবুল ইসলামের অনুগামী প্রদীপ মন্ডল, অমরেশ মন্ডল এর

দলবল সশস্ত্র অবস্থায়  গত রাতে আমাদের কর্মীদের বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাঙ্গচুর করে এবং কয়েক জন কে বেধড়ক মারধর করে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় প্রফুল্ল মন্ডল, রবীন মন্ডল ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনায় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।" অপরদিকে আরাবুল অনুগামীরা বলেন," নিত্যর লোকজন আমাদের কর্মীদের উপরে আক্রমণ করে বেধড়ক মারধর করেছে। গোটা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।"


কাশীপুর থানার ভোগালী গ্রামে একটি স্বাস্থ্য শিবির কে কেন্দ্র উত্তজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, স্বাস্থ্য শিবির আরাবুল ইসলাম উদ্বোধন করে বেরিয়ে আসার পরে সেখানে তার অপর গোষ্ঠির লোকজন হামলা চালায়, চেয়ার টেবিল ভাঙ্গচুর করে বলে অভিযোগ। 

No comments:

Post a Comment

Post Top Ad