২৮ জানুয়ারি, ২০১৮। বিগত চার বছর ধরে ভাব গম্ভীর পরিবেশে স্বামী পুণ্যানন্দের জন্মজয়ন্তী পালন করে আসছে খড়দহ সংস্কৃতি অঙ্গন। স্বামী পুণ্যানন্দ ছিলেন রহড়া-খড়দহের প্রাণ পুরুষ তথা রহড়া রামকৃষ্ণ মিশন বালকাশ্রমের প্রথম সম্পাদক। এ বছর উনার জন্মদিন পালিত হয়েছিল ১৫ জানুয়ারি, ২০১৮। প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন বারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কর্মসচিব স্বামী নিত্যরূপানন্দজী মহারাজ। এই অনুষ্ঠানেই স্বামী পুণ্যানন্দের জীবনী-গ্রন্থ 'পূর্ণানন্দে পুণ্যানন্দ' প্রকাশিত হয়েছিল। অনুষ্ঠানের সৌকর্য বাড়িয়েছিল পিঠেপুলির আয়োজন। খড়দহ সংস্কৃতি অঙ্গনের কর্মকান্ড দেখে ও জেনে স্বামী নিত্যরূপানন্দজী সহায়তার হাত বাড়িয়ে দেবার আশ্বাস দিয়েছিলেন। আজ সেই সূত্রেই খড়দহ সংস্কৃতি অঙ্গনের কার্যকর্তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। প্রেক্ষিত ছিল প্রাক্তন ছাত্র সংসদের বার্ষিক পুনর্মিলন অনুষ্ঠান। সেখানেই বারাকপুর মিশনের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করা হয়। সংসদের পক্ষ থেকে সভাপতি সুশীল ভট্টাচার্য সংস্কৃতি অঙ্গনের সম্পাদক পীযূষ দেবের হাতে চেক তুলে দেন। এরপর বক্তব্য রাখতে গিয়ে স্বামী নিত্যরূপানন্দ সংস্কৃতি অঙ্গনের কাজের ভূয়সী প্রশংসা করেন। আগামীদিনে সহায়তার আশ্বাসও দেন। অঙ্গনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সম্পাদক পীযূষ দেব ও জন্মজয়ন্তী কমিটির আহ্বায়ক ড. কল্যাণ চক্রবর্তী। বারাকপুর মিশনের প্রবীণ সন্ন্যাসী ও অধ্যক্ষ স্বামী সারদাত্মানন্দজী এবং স্বামী বেদানন্দজী ভাষণ দেন। সঙ্গীত পরিবেশন করেন মাণিক্য বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment