মৃন্ময় নস্কর,বারুইপুরঃ নিয়ন্ত্রণ হারিয়ে লরি ধাক্কা মারল বারুইপুর রবীন্দ্রভবনের মূল ফটকে। ওই ফটক সঙ্গে সঙ্গে ভেঙ্গে পড়ে। বারুইপুর পুরসভার রবীন্দ্রভবনের বড় ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে বারুইপুরের কুলপি রোডের ঘটনা। রাতেই এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। লরির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে পুলিস। স্থানীয় মানুষ ও পুলিস সূত্রে জানা গেছে, ক্যানিং রোড দিয়ে একটি স্টোন চিপ বোঝাই লরি এসে বারুইপুরের পদ্মপুকুর হয়ে বিষ্ণুপুরের আমতলায় যাচ্ছিল। রাতে ৯ টা নাগাদ ওই লরি বারুইপুরের রবীন্দ্রভবনের সামনে আসে। দ্রুত গতিতে যেতে গিয়ে লরির চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে রাখা দুটি মোটর বাইকে ধাক্কা মেরে ওই লরি বাইক দুটিকে টানতে টানতে কিছুটা নিয়ে গিয়ে রবীন্দ্রভবনের গেটে গিয়ে ধাক্কা মারে। গেট ভেঙে যায়। এরপরই এলাকার মানুষ হৈইচৈই করে ছুটে আসেন। ওই লরির চালক ও খালাসিকে ধরে ফেলেন। তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে পুরসভার অধীনে থাকা রবীন্দ্রভবনের খুবই ক্ষতি হয়েছে। পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরি বারুইপুর থানায় এই দুর্ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি রবীন্দ্রভবনের এই ক্ষতির জন্য ৬ লক্ষ টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন বলেও খবর। এলাকার মানুষের অভিযোগ, ভাগ্যভাল এই দুর্ঘটনায় কোন হতাহত হয় নি। যেভাবে ওই লরি এসে ধাক্কা মরেছে তাতে বড় ধরনের ঘটনা ঘটতে পারত।

No comments:
Post a Comment