বাসন্তী রোডে আবার দুর্ঘটনা। দুরন্ত গতির সরকারি বাস ওভার টেক করতে গিয়ে ধাক্কা মারল এক মোটরবাইকে। বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক। আর ওই বাইক চালকের মাথার ওপর দিয়ে চলে যায় বাসের চাকা। ঘটনাস্থলেই বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন ওই বাইক চালক। শনিবার সকালে বাসন্তী হাইওয়ের বিবির হাটের ঘটনা। মৃত বাইক চালকের নাম রাজিবুল আলি মোল্লা (১৮)। বাড়ি বোদরা গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে। স্থানীয় মানুষ ও পুলিস সূত্রে জানা গেছে, রাজিবুলের ঘটকপুকুর মোড়ে এস ডি– ৩ বাস স্ট্যান্ডের কাছে একটি ছোট দোকান রয়েছে। এদিন সকালে রাজিবুল অসুস্থ মাকে নিয়ে সেই দোকানে আসে। তারপর মাকে দোকানে বসিয়ে রেখে মায়ের রক্ত পরীক্ষার রিপোর্ট আনতে বাইক নিয়ে নলমুড়ি হাসপাতালে যায়। সেখান থেকে রিপোর্ট নিয়ে রাজিবুল একটি জিনিষ কিনতে বিবিরহাটে যাচ্ছিল। পথে একটি সি এস টি সি বাস দ্রুত গতিতে কলকাতার দিকে যাওয়ার সময় একটি গাড়িকে ওভার টেক করে রাজিবুলের বাইকে ধাক্কা মারে। রাজিবুলের মাথায় হেলমেট ছিল না। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে রাজিবুল আলি। তারপরই ওই বাসের চাকা তার মাথা পিষে দেয়। ঘটনাস্থলেই মারা যান রাজিবুল। বাসের চালক গাড়ি রেখে পালান। এলাকার মানুষ ছুটে আসেন। এরপরই স্থানীয় মানুষ বাসন্তী রোডে পর পর দুর্ঘটনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন। কিছুক্ষনের জন্য ওই রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিস ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ায় বিক্ষোভ ওঠে।

No comments:
Post a Comment