মৃন্ময় নস্কর: দক্ষিন ২৪ পরগনা সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার । প্রতিবছরের মতো এবছরো গঙ্গাসাগর মকরস্নান ঘিরে তোড়জোড় শুরু হয়েছে। জেলা প্রশাসন থেকে বিভিন্ন স্বেচ্ছা সেবি সংগঠনের তড়ফে প্রস্তূতি এখন তুঙ্গে। সাগরদ্বীপ ঘিরে সাজো সাজো রব গঙ্গাসাগর দ্বীপের মেলা ঘিরে ।দক্ষিন সুন্দরবনের বড় দ্বীপের মধ্য সাগরদ্বীপ অন্যতম। প্রায় পঞ্চাশ হাজার মানুষের বাস এই দ্বীপে। রুটি রুজির দিকে তাকিয়ে থাকেন বছরের ছদিন মেলাঘিরে এলাকার বাসিন্দারা। এবারের সাগরমেলা সরকারি ভাবে ৯ তারিখ থেকে শুরু হবে । মকরের স্নান ১৪ তারিখ ভোরে । কুম্ভ মেলা না থাকায় বিগত বছরের তুলনায় তীর্থ যাত্রীদের সংখ্যা বাড়বে বলে মত সাধু সন্ততিদের। পাশাপাশি তারাপিঠ জয়দেবের মেলার থেকে বেশী তীর্থযাত্রী আনাগোনা বাড়বে । মেলার কাউনডাউন শুরু হতেই কপিল মুনির দুধারে শতাধিক সাধুর ঢল নেমেছে ।
গঙ্গাঘাটে জমায়েত হয়েছে ভিক্ষুক আর সাধু সন্তিদের । মেলা চত্তরে জেলা প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয়েছে। কোথাও কেন্দ্রীয় বাহীনিদের টহল। কোথাও আবার রাজ্য পুলিশের উর্দিধারি নিরাপত্তা রক্ষী । মেলা পূর্ব পশ্চিম সমুদ্রতট বরাবর নির্মান করা হচ্ছে হোগলা ঘর । মেলা প্রাঙ্গন ঘিরে ভ্যাপার লাইট । কোথাও আবার ত্রিফলা আলোয় সৌন্দার্য্য বাড়াতে মুরে ফেলা হয়েছে। গ্রিন ক্লিন গঙ্গাসাগর করতে সাগর গ্রাম পঞ্চায়েতের তরফে কর্মি নিয়োগ রয়েছে । একশ দিনের কর্মিদের দিয়ে মন্দির চত্তরে পরিস্কার পরিচ্ছন্নার ব্যবস্থা করা হচ্ছে । এছাড়া কচুবেড়িয়া বাসস্ট্যান থেকে সাগরদ্বীপ বাসস্ট্যান্ড সব জায়গাতে বাফার জোন করা হয়েছে তীর্থ যাত্রীদের জন্য ।এবারের গঙ্গাসাগর অভিনব প্রয়াস বাবুঘাট থেকে গঙ্গাসাগর প্রর্যন্ত সিসিটিভি ক্যামেরা ।স্নান ঘাটে এলসিডি টিভি থাকছে। এক্সট্রা নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে। মেলা ঘিরে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি এখন তুঙ্গে। রাত দিন করে কাজ সারতে ব্যস্ত বিভিন্ন দফতরের কর্মিরা ।
জন স্বাস্থ্য কারিগরি দফতরের তরজর শুরু হয়েছে। গঙ্গাসাগরের অভিশপ্তদিক মুড়িগঙ্গা। পর্যপ্ত পরিমানে ভেসেল পরিসেবা থাকলেও নদীর চর পরে যাওয়া ভাটার সময় সমস্যা হবে মত তীর্থ যাত্রীদের । সেকারনে নামখানা বেনুবনের লঞ্চ পরিসেবা জরদার করা হচ্ছে। ইতি মধ্য তীর্থ যাত্রীদের আনাগোনা বেড়েছে কপিল মুনির মন্দিরে । মকর স্নান ঘিরে উদ্মদনায় পারদ চরছে তীর্থযাত্রীদের তরফে । ফলে জেলা প্রশাসন ব্যস্থাপনায় সব দিক দিয়ে ততপর।



No comments:
Post a Comment