ব্রেকিং: বিয়ের দিন বিয়ে করতে নারাজ পাত্র!তারপর যা হল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

ব্রেকিং: বিয়ের দিন বিয়ে করতে নারাজ পাত্র!তারপর যা হল



খড়দহ মিশন পাড়ার এলাকার বাসিন্দা আর্য বসুর সঙ্গে বছর পাঁচেক আগে স্যোশাল মিডিয়ার থেকে প্রেমের সম্পর্ক তৈরী হয়খড়দহ রামকৃষ্ণ পল্লির শ্রেষ্ঠা দের ।
প্রেমের প্রথমে আর্য তার প্রেমিকা শ্রেষ্ঠাকে বলে সে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ করে এর পর তাদের প্রেম যখন গভীর হয় তখন তারা কলকাতার নানা জায়গায় ঘুরতেও যায় কিছু দিন পর আর্য শ্রেষ্ঠাকে জানায় তার চাকরিটি চলেগেছে এবং সে ব্যাঙ্কে চাকরি তে যোগ দিচ্ছে সেই চাকরিও কয়েক মাসের মধ্যে ছেড়ে দেয় সে এবং যোগ দেয় অন্য একটি বেসরকারি সংস্থায় তার পর বলে সেই সংস্থার হয়ে তাকে দক্ষিণ ভারতে পাঠানো হচ্ছে  কিন্তু বারবার শ্রেষ্ঠা আর্যের চাকরির কাগজ দেখতে চাইলে কোন সময়ই কাগজ দেখায় নি তাকে ।
এর পর গত বছর এপ্রিল মাসে আর্যের সঙ্গে বিয়ে ঠিক হয় শ্রেষ্ঠার দুই বাড়ির লোকের উপস্থিতিতে ।
আর্য জানায় তার মা তাদের বিয়ের প্রস্তুতি নিচ্ছে তার মা শাড়িও কেনা কাটা করছে শ্রেষ্ঠার জন্য ।
 গতকাল আর্য শ্রেষ্ঠার বাবাকে জানায় তার কিছু টাকা লাগবে তখনই ৩৫ হাজার টাকা দেয় শ্রেষ্ঠার বাবা ।
মঙ্গলবার তাদের বিয়ের জন্য সেজে উঠেছিল খড়দহ রহড়া স্হেশন রোডের বিয়ে বাড়ি বিয়ের উপলক্ষে প্রচুর মানুষ এসেছিল বিয়ে বাড়িতে সেখানে আচমকাই এসে পাত্র আর্য বসু জানায় তার বাবা কুনাল বসু ও মা গোপা বসু এই বিয়েতে রাজি না তাই সে বিয়ে করতে পারবে না ।
মাথায় আকাশ ভেঙে পড়ে শ্রেষ্ঠার পরিবারের লোকজনের ।
এর পরে দে পরিবারের তরফে খড়দহ থানায় প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করা হলে গ্রেপ্তার করা হয় আর্য বসুকে ।
পুলিশ খোঁজ চালাচ্ছে কুনাল বসুর ও গোপা বসুর।

No comments:

Post a Comment

Post Top Ad