স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ আবারো বীরভূমের বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই বাইক আরোহীর। মঙ্গলবার রাতে
মুরারই থানার পাইকরে ভক্ত মেলা ছিলো। সেই মেলা থেকে বাইকে চড়ে মিত্রপুর বাড়ি ফিরছিলো ওই দুই যুবক। কাসিমবাজার কৃষাণ মান্ডির কাছে একটি লরির সঙ্গে
সংঘর্ষে কাল ভাটের নিচে পড়ে যায় তারা। ঘটনাস্থলে ওই দুই জনের মৃত্যু
হয়। মুরারই থানার পুলিশ মৃতদেহ
উদ্ধার করে। রাজ্যে যখন পথ নিরাপত্তা
সপ্তাহ চলছে তখন পর পর এই দূঘর্টনা প্রশাসনের কাছে অস্বস্থির কারন বলে সাধারণ
মানুষ মনে করেন।ঘটনায় পরিবারের শোকের
ছায়া দেখা দিয়েছে।
Post Top Ad
Tuesday, 23 January 2018
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment