কলেজের পরিবেশ পরিচ্ছন্নের দাবীতে যা করল পড়ুয়ারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 24 January 2018

কলেজের পরিবেশ পরিচ্ছন্নের দাবীতে যা করল পড়ুয়ারা




চাঁদনী,মেদিনীপুর:  কলেজের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দাবীতে পথ অবরোধ পড়ুয়াদের।ঘটনাটি মেদিনীপুর কলেজের। এই কলেজটি অটোনমাস। বিদ্যাসাগর বিশ্ব বিদ্যালয়ের আওতায় থাকা এক গুরুত্বপুর্ন কলেজ এটি। কিন্তু কলেজের পরিবেশ পড়াশোনার উপযোগী নয় বলে অভিযোগ পড়ুয়াদের। তাদের অভিযোগ কলেজের পাশে সকাল থেকে একাধিক দোকানি তাদের পশরা সাজিয়ে বসেন। যার জেরে পড়াশোনা করতে অসুবিধা হয় তাদের। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন কলেজ ক্যাম্পাসের থেকে দূরে কোথাও তাদের ব্যবসা করতে বলা হয়েছিল কিন্তু তারা তা শোনেননি। বারেবারে প্রশাসনের দ্বারস্থও হয়েছিল কলেজ কর্তৃপক্ষ। মিলেনি সুরাহা। তাই ছাত্রছাত্রীরা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। পন্থা ভুল হলেও দাবী ন্যাহ্য বলে জানান অধ্যক্ষ। অবরোধের জেরে বন্ধ যান চলাচল।

No comments:

Post a Comment

Post Top Ad