চাঁদনী,মেদিনীপুর: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে নিখোঁজ রোগী। ঘটনায় চাঞ্চল্য। গত বৃহস্পতিবার হুগলির চূচুড়ার বাসিন্দা সমরেশ হাজরা (৩২)কে অসুস্থতার জন্য ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তারপর তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। শালবনি তে ডাব্লুবিসিএস ট্রেনিং এর জন্য হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা সমরেশ আসেন। ট্রেনিং চলাকালীন অসুস্থ হলে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনার পর রোগীর আত্মীয়রা বিক্ষোভ দেখায় হাসপাতালে। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ নিখোঁজ হয় হাসপাতাল থেকে। খোদ হাসপাতালের আই সি ইউ থেকে রোগী নিখোঁজ এর ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে গেল। ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন খোদ হাসপাতালের ফেসিলিটি ম্যানেজার সঞ্জীব গোস্বামী। আই সি ইউতে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর পাশাপাশি সিসিটিভিও বসানো আছে বলেও জানান তিনি। খতিয়ে দেখা হচ্ছে সিসিটভির ফুটেজও।
তার ঝুলন্ত দেহ উদ্ধার ওই আইসিইউ ব্লিডিং এর তিনতলায় পরিবারের তরফে অভিযোগ করা হয় যে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দোষীদের শাস্তির দাবীতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তারা। সিআইডি দিয়ে তদন্ত করতে হবে বলে জানায় মৃতের পরিবার।

No comments:
Post a Comment