এলাকার কুখ্যাত দুষ্কৃতী পুলিশের হেপাজতে। উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া থানার পুলিশ বাপি সর্দার নামে ওই কুখ্যাত দুষ্কৃতীকে গুলি ভর্তি বন্দুক সহ গ্রেফতার করেছে ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাপি সর্দার নামে ওই কুখ্যাত দুষ্কৃতী এলাকায় তোলাবাজি সহ নানা রকম দুষ্কর্ম মূলক কাজের সঙ্গে যুক্ত । সম্প্রতি সে অস্ত্র কারবারিদের সঙ্গেও যুক্ত হয়ে পড়েছিল । দীর্ঘদিন ধরে পুলিশ এই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করছিল । ধৃতের বিরুদ্ধে বাদুড়িয়া থানা তে একাধিক অভিযোগ আছে । বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ ঘোষপুর এলাকা থেকে বাপি সর্দার কে গ্রেফতার করে । ধৃতের কাছ থেকে একটি গুলি ভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে ।

No comments:
Post a Comment