মৃন্ময় নস্কর,বারুইপুর: বৃহস্পতিবার রাতের অন্ধকারে সোনার দোকানের শাটারের ১১ টি তালা ভেঙে ভিতরে ঢুকে লুঠ পাঠ চালিয়ে ৩ লক্ষের বেশী সোনা রুপার গয়না সহ নগদ ৫০ হাজার টাকা লুঠ করে নিয়ে চলে গেল দুষ্কৃতিরা। এমনকি দোকানের ভিতরে রাখা দুটি সিসি ক্যামেরা ভেঙে চম্পট দেয় দুষ্কৃতিরা । ঘটনাটি ঘটেছে বারুইপুর ক্যানিং রোডে উত্তরভাগ বাজারে কেজি এন জুয়েলারসে । শুক্রবার সকালে হিমচির বাসিন্দা আব্বাসউদ্দিন মোল্লা দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটারের তালা ভাঙা । তিনি চিৎকার করে উঠলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
আব্বাস উদ্দিন মোল্লা জানান ,বৃহস্পতিবার রাত ৮ টার পর দোকান বন্ধ করে বাড়ি চলে যাই ,এদিন সকালে এসে দেখি শাটারের ১১ টি তালা ভাঙা ,দোকান পুরো সাফ করে দিয়েছে ,সাড়ে তিন লক্ষের সোনা রুপার গয়না ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গিয়েছে ,এমনকি ২ টি সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে তারা । আমি আতঙ্কিত ,বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছি । এদিকে ঘটনার জেরে এদিন সকালে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। প্রসঙ্গত ,বারুইপুরে গত এক মাসে বাড়ি ,সোনার দোকান মিলিয়ে ২ টি চুরি হয়েছিল ,দোকানে চুরির ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তারও করেছিল । উত্তরভাগ বাজার ব্যাবসায়ি সমিতি থেকে এলাকায় সিভিক পুলিশ বা নিরাপত্তা কর্মী রাখার ব্যাপারে প্রশাসনের কাছে দাবি রাখা হয়েছে ।


No comments:
Post a Comment