আরএসএসের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2018

আরএসএসের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ


স্বামী আরএসএসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । তবে মাইক বাজানো নিয়ে দুপক্ষকেই সজাগ থাকতে বলেন বিচারপতি ।  স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৭ ই জানুয়ারী আন্দুল রাজবাড়ীর মাঠে একটি যোগব্যামের শিবির করতে চলেছে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ ।
সেই শিবিরের জন্য আরএসএসের পক্ষ থেকে গত ৫ই ডিসেম্বর ২০১৭ সালে সাঁকরাইল থানায় আবেদন জানান তাঁরা । সাঁকরাইল থানার অফিসার ইন চার্জ সংঘের সদস্যদের জানান যে জমিতে এই শিবির হবে তার অনুমতি লাগবে , ফ্যায়ারের অনুমতি লাগবে , এবং পুরসভার অনুমতি লাগবে । সেই মোতাবেক সমস্ত অনুমতিসহ তারা আবার যোগাযোগ  করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের হাওড়া মহানগর শাখা । বার বার তাদের বিভিন্ন রকম কারণ দেখিয়ে ঘোরাতে থাকেন অফিসার ইন চার্জ সাঁকরাইল থানা । সময় এগিয়ে আসছে কিন্তু পুলিশ অনুমতি দিচ্ছে না। সকলের কাছে আবেদন জানিয়েও কোনও সাড়া মেলেনি । এর মধ্যেই ২৫ শে ডিসেম্বর পুলিশ প্রশাসন জানিয়ে দেন এই জায়গায় কোন শরীরচর্চা শিবির করা যাবে না । শিবির করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সদস্য সঞ্জয় বসু ।বৃহস্পতিবার সেই মামলার শুনানীতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল অভ্রতোষ মজুমদার বলেন একই সময় দুটি রাজনৈতিক সভা করলে আইনশৃঙ্খলার অবনতি ঘটে পারে । বিচারপতি দেবাংশু বসাক এএজি কাছে জানতে চান দুটি সভা মিলিয়ে কত মানুষের সমাগম হবে ? এএজি  জনান তিন হাজার মানুষের সমাগম হবে । এবং দুটো মাইক বাজলে অসুবিধের মধ্যে পড়বেন সাধরন মানুষ । দুটি রাজনৈতিক দল বলায় তীব্র আপত্তি জনান আরএসএসের আইনজীবী অরিজিৎ বক্সী, তীব্র বিরোধিতা করে জানান রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ কোনও রাজনৈতিক দল নয় ।দুপক্ষের বক্ত্যব্য শোনার পর বিচারপতি দেবাংশু বসাক নির্দেশ দেন আরএসএস সভা করবে সকাল ১১টা ৩০ থেকে বিকেল ৪টে ৩০নাগাদ পর্যন্ত এবং অন্য সভা তার পর করতে হবে । এবং আইন আইনশৃঙ্খলার যাতে কোন  অবনতি না ঘটে সেটা পুলিশ দেখবে।

No comments:

Post a Comment

Post Top Ad