ভাঙড়ে বাম নেতৃত্ব - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 January 2018

ভাঙড়ে বাম নেতৃত্ব

মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা:   ভাঙড়ের জমি আন্দোলনকারিদের পাশে এসে দাঁড়ালো বাম নেতৃত্বরা। শুধু পাশে থেকে নয় একই মঞ্চে থেকে বক্তব্য রাখলেন নেতৃত্বরা।যোগ দিলেন জমি আন্দোলনকারিদের গনসমাবেশে।

 বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তপোবন মাঠে সভা করেন জমি,জীবিকা,বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি।এলাকার মানুষের সঙ্গে বহিরাগত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এই  আন্দোলনের গন সমাবেশে আসার পথে রাজারহাট এলাকার চিনারপার্ক  থেকে প্রায় শতাধিক বহিরাগতকে দুটি গাড়ি সহ আটক করেছে কলকাতা পুলিশ। আসামের কয়েক জন রেড স্টার নেতাকে আটক করে এসটিএফ।

এদিন এই গন সমাবেশে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী,প্রবোধ পান্ডা সহ অন্যান্য নেতারা। পাওয়ার গ্রীডের এই গন কনভেনশনে উপস্থিত নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে গ্রামবাসীদের সঙ্গে আলোচনায় বসার দাবী ও জানান। আগামী ১৭ ই জানুয়ারি শহিদ দিবসের ডাক ও দেন তারা।উল্লেখ্য গত বছর ১৭ ই জানুয়ারি পাওয়ার গ্রীড কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে ভাঙড়। গুলিতে মৃত্যু হয় দুই জমি আন্দোলনকারির। তারই প্রতিবাদে এই শহিদ দিবসের ডাক জমি আন্দোলনকারিদের।

 জমি আন্দোলন কারিদের জনসভাকে কেন্দ্র করে এলাকায় কয়েক দিন ছিল চাপা উত্তেজনা। এলাকার বিভিন্ন মোড়ে এখন ও চলছে পুলিশের টহল।পরিস্থিতি থমথমে।

No comments:

Post a Comment

Post Top Ad