রেল ক্যান্টিনে ছাদের সিলিং ভেঙ্গে বিপত্তি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

রেল ক্যান্টিনে ছাদের সিলিং ভেঙ্গে বিপত্তি



জয়ন্ত সাহা, আসানসোল :আসানসোল স্টেশনের টি আর এস ক্যান্টিনে ছাদের সিলিং খসে বিপত্তি৷আহত এক৷তিরিশে জানুয়ারী মঙ্গল বার সকালে আসানসোল স্টেশনের ১নং প্ল্যাটফর্ম সংলগ্ন ক্যান্টিনের ছাদের সিলিং খসে পড়ে আহত হন কর্মরত এক কর্মী৷ক্যান্টিনের রন্ধনশালায় ওই কর্মচারী তখন রান্নার যোগাড়ে ব্যস্ত ছিলেন৷মাথার উপর থেকে হঠাৎ করে রান্না ঘরের ছাদের এক অংশ ভেঙে পড়ায় ওই কর্মী আহত হন৷পাশাপাশি থাকা রেল কর্মীরা জানিয়েছেন টি আর এস বিভাগের পুরানো ক্যান্টিন কে সংস্কারের মাধ্যমে এক মাস আগেই নতুন করে বানিয়ে উদ্বোধন করা হয়৷গত ২৯শে ডিসেম্বর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার হরিন্দ্র রাম এই ক্যান্টিন টির উদ্বোধন করেন৷একমাসের মধ্যেই ছাদের এক অংশ খসে পড়ায় নির্মাণের গুণগত মান নিয়েই প্রশ্ন তুলেছেন রেল কর্মীরা৷বর্তমানে আহত রেলকর্মী স্বাভাবিক আছেন বলে জানা গেছে৷

No comments:

Post a Comment

Post Top Ad