ধৃত পাঁচ দুষ্কৃতী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 30 January 2018

ধৃত পাঁচ দুষ্কৃতী



গত ১৬ডিসেম্বরে এগরা পুরসভার ৯নং ওয়ার্ডের আকলাবাদে গৃহকর্ত্রী ও তাঁর ছেলেকে মেরে  ডাকাতির ঘটনায় সোমবার রাতে পুলিশ দুই মেদিনীপুর থেকে ৫ দুস্কৃতিকে গ্রেপ্তার করেছে।ধৃতদের মধ্যে একজন সোনা দোকানি আছে।ধৃতদের একাধিক অস্ত্র, সোনা টাকাও উদ্ধার করেছে। ঘটনায় যুক্ত আরও তিনজন পলাতক বলেও জানিয়েছে পুলিস।  ঘটনার দিন রাতে গৃহকত্রী সন্ধ্যা কোটাল ও তাঁর ছেলে শোভন কোটালকে ডাকাতিতে বাধা পেয়ে মারধর করে। দুষ্কৃতীরা খুনের হুমকি দিয়ে ঘরের আলমারি থেকে নগদ ৫০ হাজার টাকা, ৪ ভরি ওজনের সোনার গয়না এবং বাড়ির আসবাবপত্র মিলে প্রায় ২ লক্ষাধিক টাকার জিনিস নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মী শোভন। ১৬ ডিসেম্বর রাত প্রায় দেড়টা নাগাদ ওই দুষ্কৃতীদলটি মাটির বাড়ির পিছনের টিনের দরজা শিলনোড়া ঠুকিয়ে ভাঙে।এরপর বাড়ির ভিতরে ঢুকে একই কায়দায় একটি কাঠের দরজা ভাঙে। সেই ঘরে ঘুমিয়ে ছিলেন প্রৌঢ়া সন্ধ্যা কোটাল। দুষ্কৃতীদের বাধা দেন তিনি। সেই সময় একটি বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথার জোর আঘাত করে দুষ্কৃতীরা। মাথা ফেটে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।এরপর মায়ের চিৎকার শুনে দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন শোভন ও তাঁর স্ত্রী ঝিলিক। দুষ্কৃতীরা তাঁদের পিছমোড়া করে বেঁধে ফেলে এবং খুন করার হুমকি দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad