সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ও প্লাস্টিকদূষণ মুক্ত এলাকা ঘোষনা করলেন বনমন্ত্রী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2018

সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প ও প্লাস্টিকদূষণ মুক্ত এলাকা ঘোষনা করলেন বনমন্ত্রী



মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকা ও  বিভিন্ন দ্বীপ গুলিকে প্লাস্টিক বর্জিত এলাকা হিসাবে ঘোষণা করা হল। শুক্রবার এই প্রকল্পের সুচনা করেন রাজ্যের বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।সুন্দরববন এলাকা থেকে শুধু প্লাস্টিক নয় থার্মোকল ও বর্জন করার নির্দেশ দেওয়া হয়েছে।প্লাস্টিক ব্যাবহার করলে পরিবেশে কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে আলোচনা করা হয়।গ্রামবাসীদের সঙ্গে সঙ্গে এলাকার ছাত্র ছাত্রীদের ও প্লাস্টিকের বর্জ্য সম্পর্কে আলোচনা করে বোঝানো হয়।প্লাস্টিক ব্যাবহার করলে পরিবেশের সঙ্গে সঙ্গে গৃহপালিত পশু,বাদাবনের বিভিন্ন প্রানী এবং মানুষের কি কি ক্ষতি সেই সম্পর্কে ও স্থানীয়দের অবগত করা হয়।

এদিন সুন্দরবনের দয়াপুর দ্বীপে প্লাস্টিক, পলিথিনের মাধ্যমে দূষণ ও তার ক্ষয়ক্ষতি সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনায় অংশ নেন অভিনেতা রাজ চক্রবর্তী, রাজ্যের মূখ্য বনপাল রবিকান্ত সিনহা,ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর নিলাঞ্জন মল্লিক ও অতিরিক্ত ডেপুটি ফিল্ড ডিরেক্টর অনিন্দ্য গুহ ঠাকুরতা ও বিধায়ক জয়ন্ত নস্কর।

শুধু দ্বীপে দ্বীপে প্রচার চালানো নয় বিভিন্ন কমিটি গঠন করে এলাকার মানুষকে সচেতনতার পাশাপাশি যাতে কেউ প্লাস্টিক ব্যাবহার না করা তা লক্ষ রাখবে কমিটি।


       

No comments:

Post a Comment

Post Top Ad