ওপার বাংলাতেও জমজমাট বাগদেবীর আরাধনা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

ওপার বাংলাতেও জমজমাট বাগদেবীর আরাধনা



ওপার বাংলাতেও ঘটা করে পালিত হচ্ছে সরস্বতী পুজো। মাদারিপুরে এই পূজাকে ঘিরে তিন দিনব্যাপী রয়েছে আয়োজন। মণ্ডপগুলোকে আকর্ষণীয় করে তুলতে পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বর্ণাঢ্য আলোকসজ্জায় সাজানো হয়েছে। মাদারীপুরের এই পূজো সবচেয়ে জমজমাট। এবার মাদারীপুর পুলিশ সুপারের সৌজন্যে প্রথমবারের মতো সদর মডেল থানা প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এ ছাড়া পৌর এলাকার ৭০টির বেশি জায়গায় এই পূজা হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাদারীপুর জেলার সভাপতি প্রাণতোষ মণ্ডল বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার সহযোগিতায় এই অনুষ্ঠান সর্বজনীন পূজায় পরিণত হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad