বাগদেবীর আরাধনায় পুরোনো সংস্কৃতি ফিরল চন্ডিপুরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 22 January 2018

বাগদেবীর আরাধনায় পুরোনো সংস্কৃতি ফিরল চন্ডিপুরে



চাঁদনী, পূর্ব মেদিনীপুর : পুরানো সংস্কৃতিকে তুলে ধরা চন্ডীপুর নবদয় সংঘের নতুন চিন্তাভাবনা। সোমবার সকাল থেকে চন্ডীপুরের কুলবাড়ী নবোদয় সংঘের সদস্যরা বাগদেবীর আরাধনায় কচি কাঁচা থেকে সকলেই  মেতে উঠেছে ।

এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যেদিয়ে বনাঢ্য শোভাযাত্রা ও বিভিন্ন  ট্যাবলো সহকারে যেমন সেভ লাইভ সেভ ড্রাইভ, বেটি বাঁচাও বেটি পড়াও,কন্যাশ্রী,গাছ লাগান প্রান বাঁচান এছাড়া রয়েছে হারিয়ে যেতে বসা পটশিল্পীদের নিয়ে চলমান পটগান,পুতুল নাচ এরকম নানারকম পুরোনো দিনে পুরানো সংস্কৃতিকে তুলেধরার মাধ্যমে  প্রভাতফেরির   সূচনা করেন চন্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য  ও চন্ডীপুর থানার ও,সি বিপ্লব হালদার । এছাড়াও উপস্থীত ছিলেন শ্যাসুন্দরপুরের প্রধান শিক্ষক অরুনাংশ প্রধান ,শিক্ষক ও সমাজ সেবী স্নেহাংশু সেখর পন্ডীত, সাহিত্যিক ও বিশিষ্ট সমাজ সেবী হিমাদ্রী নন্দ ভূঞ্যা প্রমুখ।  স্থানীয় বহু মানুষ জন এই  ভ্রাম্যমান পথসভায় অংশগ্রহন করে৷
উৎসুক জনতার  ভীড় রাস্তার  দু প্রান্তে চোখেপড়ার মতছিল।

চন্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য  ও চন্ডীপুর থানার ও,সি বিপ্লব হালদার এই রকম এক প্রকার নতুন চিন্তাভাবনার জন্য সংঘের সকল সদস্যদের সাধুবাদ জানান এবং পরবর্তী   দিনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

নবোদয়সংঘের সম্পাদক সৌরভ প্রধান ও সভাপতি প্রগতিরঞ্জন দাস বলেন সারাবছর আমরা পূজার্চনা ছাড়াও বিভিন্ন সমাজসেবা কাজের সঙ্গে যুক্ত থাকি,প্রসঙ্গে বলে বর্তমান দিনে আমরা অনেকেই ইন্ট্টারনেটের যুগে মোবাইল, হোয়াসঅ্যাপ,ফেসবুক নিয়ে মেতে থাকি, এখন আমরা অনেকে জিনিস ভুলেযেতে বসেছি , পটশিল্প কি,পুতুল নাচ,ছৌনাচ,আদিবাসী নৃত্য এরকম অনেক কিছুই আমাদের কাছে অজানা রয়েছে সেগুলিকেই তুলে ধরার চিন্তা নিয়েছি  এই চারদিনের অনুষ্ঠানে ।

No comments:

Post a Comment

Post Top Ad