একাদশ শ্রেণির এক ছাত্রীকে টিউশনি পড়ানোর নামে নিজের বাড়িতে ডেকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার হলেন হাই মাদ্রাসার এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার বুরুট গ্রামে।অভিযোগ, বুরুট এলাকার একটি হাই মাদ্রাসার ইংরাজির শিক্ষক সত্যজিৎ রায়ের বাড়ি বিষ্ণুপুরের তিলবাড়ি এলাকায় হলেও বুরুট গ্রামে ভাড়া নিয়ে থাকতেন। নিজের ভাড়া বাড়িতে তিনি গ্রামের বেশ কয়েকজন ছাত্র ছাত্রীকে টিউশনি পড়াতেন। দিন পনের আগে এক ছাত্রী পড়তে গেলেও অন্যরা দেরি করে টিউশানি এসেছিল। অভিযোগ সেদিন বাড়ি ফাকা থাকার সুযোগে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করেন ওই শিক্ষক। ছাত্রীর পরিবারের অভিযোগ শিক্ষকের হুমকির জেরে বিষয়টি তখনকার মতো চেপে যায় ওই ছাত্রী। কিন্তু সম্প্রতি ছাত্রীর মানসিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। এরপর চেপে ধরতেই পরিবারকে সব কথা খুলে বলে ওই ছাত্রী।এরপরই ছাত্রীর পরিবারের তরফে বাঁকুড়া সদর থানায় অভিযোগ জানানো হলে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। মঙ্গলবার ওই শিক্ষককে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়।

No comments:
Post a Comment