নিজস্ব প্রতিনিধি,হাবড়াঃ নকল কাগজ বানিয়ে সৎ মাকে মৃত বলে
সম্পতি বিক্রির অভিযোগ উঠলো সৎ ছেলের বিরুদ্ধে|ঘটনাটি ঘটে হাবড়া থানার অন্তর্গত কুমড়া কাশিপুরের বনবিবি
তলা এলাকার । স্বামীর মৃত্যুর পর মহিলা তার স্বামীর আগের পক্ষের ছেলেকে নিয়ে থাকতেন ।বৃদ্ধার স্বামী ভবানী
শঙ্কর বিশ্বাস ছিলেন পেশায় স্কুল শিক্ষক| পরে বছর ৭৫এর বৃদ্ধ
স্ত্রী কানন বালা বিশ্বাস পেনশানের টাকায় কোনো রকমে দিন কাটাতেন| সাথে থাকতেন সৎ ছেলে বিবু বিশ্বাস| কিছু দিন থাকার পর মা কানন বালা বিশ্বাস নিজের আত্বীয়র
বাড়ি হাসনাবাদে থাকতেন| এই সযোগে ২০০২ সালে মায়ের স্নেহ
ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে সৎ ছেলে
বিবু বিশ্বাস মাকে মৃত বলে নকল মৃত সার্টিফিকেট বানিয়ে সমস্থ জমি নিজের দখলে
করে নিজের নামে লিখে নেয়। তারপর প্রায় ২
বিঘা জমি বিক্রি করে টাকা নিয়ে চম্পট দেয় বিবু। কয়েক বছর পরে স্বামীর ভিটে
বাড়ি কাশিপুর বনবিবি তলায় ফেরৎ এসে প্রতিবেশির মুখে মা কানন বালা বিশ্বাস ঘটনার
কথা জানতে পেরে হাবড়া প্রসাশনের দ্বারস্থ হন এবং
কোর্টের সাহায্য নিতে বাধ্য হন। হাবড়া থানার পুলিশ কোর্টের নির্দেশে পুরো
ঘটনাটি খতিয়ে দেখেন| এবং ঘটনাটি সৎ ছেলের কারসাজি সেটাও
ধরা পড়ে। ছেলে বিবু বিশ্বাস বর্তমানে নিরুদ্দেশ ।হাবড়া থানার পুলিশ সৎ ছেলে বিবু
বিশ্বাসের খোজ করছে। এখন ৭৫ বছরের বৃদ্ধার দাবী তার মৃত স্বামির ভিটে বাড়ি জেনো
তিনি ফিরে পান।
Post Top Ad
Tuesday, 9 January 2018
ব্রেকিংঃ নকল কাগজ বানিয়ে মৃত ঘোষণা মায়ের
Tags
# Latest News
# Top News
# West Bengal
About NV
West Bengal
Labels:
Latest News,
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment