বাঘমামার আতঙ্কে যা করল বীরভূমবাসী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 January 2018

বাঘমামার আতঙ্কে যা করল বীরভূমবাসী



স্নেহা চক্রবর্তী,বীরভূমঃ বাঘের আতঙ্কে ঘর ছাড়া বীরভূমের মল্লারপুরের মহুরাপুর সহ বেশ কিছু গ্রামের মানুষ ।রাত থেকে ঘর ছেড়ে বাঘের খোঁজে মশাল জ্বালিয়ে চলে তল্লাশি। ওই রাতে গ্রামে যায় মল্লারপুর থানার পুলিশ ও বন দফতরের লোক। যদিও সকাল পর্যন্ত দেখা মেলেনি বাঘের .স্থানীয় সূত্রে জানা যায় শনিবার রাত ১১টা নাগাদ গণপুর জঙ্গল এর কাছে মহুরাপুর মাঠে বাঘের পায়ের দাগ দেখা যায় এমন কি বাঘের গর্জনের  আওযাজ শুনতে পেয়েছে বলে গ্রামবাসীদের একাংশ দাবি। এর পরেই আতঙ্কে ঘর ছেড়ে বেড়িয়ে পরে মানুষ। আগুন জ্বালিয়ে রাত ভোর চলে বাঘের তল্লাশি। বাঘের দেখা না মিললেও আতঙ্কে গ্রাম বাসীরা। পায়ের চিহ্ন বাঘের না অন্য কোন প্রাণীর তার সন্ধান করছে বন দফতর।

No comments:

Post a Comment

Post Top Ad