ব্রেকিং: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! কারণ সরস্বতী পূজো - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 25 January 2018

ব্রেকিং: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! কারণ সরস্বতী পূজো


সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ১০৫ নম্বর ওয়ার্ডের সাঁকতোড়িয়া অঞ্চলে। সম্পুর্ণ ঘটনায় কাঠগড়ায় ১০৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিত আচার্য। তাকে বাঁশ হাতে তৃণমূল নেতা অঞ্জন মন্ডলের দফতর ভাঙচুর করতে দেখা যায়। এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। মাত্র কয়েকমাস আগেই অভিজিত আচার্য তৃণমূলে এসেছেন। দলে ঢুকে নানান দুর্নীতির সাথে জড়িয়েছেন অভিজিৎ। তা নিয়ে প্রতিবাদ করাতেই হামলা চালিয়েছে অভিজিৎ বলে দাবি অঞ্জন মন্ডলের। অভিজিতের পালটা দাবি নেত্রীর নামে কটুক্তি করা হচ্ছিল ওই দলীয় অফিস থেকে। তারই প্রতিবাদ করতেই সংঘর্ষ হয়। কুলটি থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad