চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামে হলদিয়া মেছেদা রাজ্য সড়ক এ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক এর পিছনে বাইক এর ধাক্কা ..একটি বাইক এ তিন বন্ধু ছিলো মেচেদা বাজার থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা। বিকট আওয়াজে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে মেছেদা একটি বেসরকারি হাসপাতাল এ ভর্তি করে। বিজয় প্রামানিক নামে একজনকে গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিস ট্রাকটিকে আটক করেছে।
অন্যদিকে, বাইক দুর্ঘটনায় প্রান গেলো দুই যুবক। পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি কোস্টাল থানার অন্তর্গত কালীনদি গ্রামে গতকাল গভির রাত্রি তে দুই বন্ধু বাইক এ করে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে গাছে ধাক্কা মারে। স্থানীয়রা আহত দুই জনকে তুলে রামনগর এর বালিসাই হাসপাতালে নিয়ে গেলে পুলিশ তাদের মৃত বলে ঘোষনা করে। প্রাথমিকভাবে মৃতদের বাড়ি অরকবুনিয়া গ্রামে।


No comments:
Post a Comment