বিরাট কোহলির অন্ধ ভক্তের যা হাল হল! জানলে আঁতকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 19 January 2018

বিরাট কোহলির অন্ধ ভক্তের যা হাল হল! জানলে আঁতকে উঠবেন


নিজস্ব প্রতিনিধি,হাবড়া:   উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী তথা সায়েন্স বিভাগের মেধাবী ছাত্রের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হাবড়ার সংহতি ফুলতলা  এলাকায় ।বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ এলাকার একটি পুকুর থেকে মৃতদেহ উদ্ধার করে হাবড়া থানার পুলিশ । শুক্রবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বারাসত হাসপাতালে পাঠানো হচ্ছে ।

ঘটনাস্থলে থাকা মৃত ছাত্রের বন্ধু ও বান্ধবীদের কথা অনুয়ায়ী জানা গেছে ।বৃহস্পতিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ বাড়ি থেকে পৌনে এক কিলোমিটার দুরে বন্ধু বান্ধবীরা রাস্তা লাগোয়া অস্বনীনগর প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় দাড়িয়ে গল্প করছিলো আর তখনি ।এলাকারই কয়েকজন যুবক তাদের তাড়া করে , এবং মুখে আওয়াজ করে "ধর ধর , তোদের ধরতে পারলে দেখাচ্ছি মজা ।এরপর কি হয়েছিলো কেউ জানে না ।পরে রাতে পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজির পর যে স্কুলের বারান্দায় দাঁড়িয়ে গল্প করছিলো তারা তার ১০০ মিটার দুরেই একটি পুকুরে মিললো হাবড়া মডেল হাইস্কুলের সায়েন্স বিভাগের মেধাবী ছাত্র জয় দেবনাথ (১৭) মৃতদেহ । জয়ের পায়ের চপ্পল ভাসতে দেখে এলাকার লোকেরা ওই পুকুরে খোঁজ নিয়ে গভীর রাতে মৃতদেহ দেখতে পায় । ঘটনার তদন্তে নেমেছে হাবড়া থানার  পুলিশ । হাবড়ার সংহতি ফুলতলা এলাকার বাসিন্দা গৌতম দেবনাথ ও বিথীকা দেবনাথ বেশ কয়েক বছর আগে বাড়ির সামনে খেলতে খেলতে ছোট ছেলে জলে ডুবে মারা যায় । এবার কয়েক বছর বাদে এবার হারাতে হলো বড়ো ছেলে জয়কেও । বাড়িতে থাকলো শুধু কান্না আর হাহাকার । জয়ের বাবা তার ব্যক্তিগত কাজে বাংলাদেশ গেছেন । ছেলের মৃত্যুর খবর গভীর রাতে পৌঁছেছে তার কানে  বিকেলে ফিরবেন বলে পরিবার সূত্রে খবর । বিরাট কোহলির অন্ধ ভক্ত ছিলো হাবড়া মডেল হাইস্কুলের সায়েন্স বিভাগের এই ছাত্র ।তার বাড়িতে গিয়ে দেখা গেলো বাড়িতে কান্নার রোল ।জয়ের  পড়া ও সোয়ার রুমে দেয়ালে চারিদিকে রয়েছে বিরাট কোহলির বিভিন্য ধরনের ছবি , খাটের উপর রাখা রয়েছে রসায়নের নোটস্। টেবিলে থরে থরে সাজানো বই -খাতা ,ফাকা পরে আছে পড়ার চেয়ারটি ।শুধু  জয়ই নেই ,বাড়িতে এবার থাকবে জয়ের বাবা আর মা ,বাজবে একাকিত্বকে সঙ্গী করে। 

No comments:

Post a Comment

Post Top Ad