উলুবেড়িয়ার প্রার্থী বাছাই নিয়ে বিপাকে বিজেপি ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

উলুবেড়িয়ার প্রার্থী বাছাই নিয়ে বিপাকে বিজেপি !


উলুবেড়িয়া উপনির্বাচনে কি হিন্দুত্বের লড়াই দেখতে চলেছে পশ্চিমবঙ্গ। কে কত হিন্দুত্ব দেখাতে পারে বিজেপি আর তৃণমূলের মধ্যে এমন লড়াই দেখা স্রেফ সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারীর রামনবমী আর অনুব্রত মন্ডলের ব্রাক্ষণ সম্মেলন করার ঘোষণার মধ্যে দিয়ে হিন্দুত্বের স্রোতে নৌকা ছাড়ল তৃণমূল। হিন্দত্ব ইস্যুতে তৃণমূল বিজেপিকে টেক্কা দিতে তৈরি। সেকারণেই  উলুবেড়িয়া উপনির্বাচনে বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি। ধুলাগড় হিংসা ও তেহট্ট হাইস্কুলে নবী দিবস পালনের ঘটনা উলুবেড়িয়ার মন পাল্টে দিয়েছে। রাজ্যে ভোট মেরুকরণের পথ দেখাতে পারে উলুবেড়িয়া। এ কথা তৃণমূল ও বিজেপি উভয়ই স্পষ্টই বুঝেছে। সব মিলিয়ে প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছে বিজেপি নেতৃত্ব।

৪ সেপ্টেম্বর উলুবেড়িয়ার সাংসদ সুলতান আহমেদের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এদিকে এর মধ্যেই মৃত্যু হয়েছে নোয়াপাড়ার বিধায়কেরও। তাই ২৯ জানুয়ারি উলুবেড়িয়া লোকসভা ও নোয়াপাড়া বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা করা হয়। বিজেপি সূত্রে খবর, উলুবেড়িয়া কেন্দ্রে তাদের সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অনুপম মল্লিক। তবে, উঠে আসছে ইশরাত জাহানের নাম। যদিও অনুপম মল্লিক জানান, পুরোটাই কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তর উপর নির্ভর করছে।

বিজেপি ও উলুবেড়িয়া ভোটারদের সাথে কথা বলে জানাগেছে, স্হানীয় বিজেপি ও ভোটারদের একাংশের দাবি আদিত্য নাথ যোগী বা তপন ঘোষের মত কট্টর হিন্দু মুখ চাইছে উলুবেড়িয়া। ছত্রিশ বছরের বাম শাসনের সেকুলারিজমের গান চরম ব্যর্থ তা উলুবেড়িয়া প্রমাণ করে দিচ্ছে দাবির মধ্যে দিয়ে।

হাওড়ার ইসরাত এ তার আইনজীবীর বিজেপিতে যোগদান পর্বের পর অনেকেই ভেবেছিল বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত উলুবেড়িয়ায় তাদের একজনকে প্রার্থী করতে পারে।বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এ প্রসঙ্গে বলেন , তোষণ বিজেপি করেনা। উপ নির্বাচনে অন্য দল থেকে আসাদের টিকিট দেওয়া হচ্ছে না বলে এখনও ঠিক আছে।
তিন তালাকের অন্যতম লড়াইয়ের মুখ তথা তিন তালাক প্রথা বিলোপের মামলাকারি ইসরাত জাহানের
নাজিয়া ইলিয়া খান  বৃহস্পতিবার  বিজেপির রাজ্য সদর দফতরে উপস্থিত হয়ে বিজেপিতে যোগদান করেন। তার হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও তার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের আরও তিনশো জন কর্মী বিজেপিতে যোগদান করেন। ডায়মন্ড হারবার, উলুবেড়িয়া, বজবজ, মেটিয়াবুরুজ থেকে মহিলারা মূলত এদিন বিজেপিতে যোগদান করে।

দলে যোগদান করে নাজিয়া ইলিয়া খান বলেন, বিজেপিকে কখনই অামার সাম্প্রদায়িক দল মনে হয় না। বিজেপিই একমাত্র মহিলাদের দাবি নিয়ে লড়াই করেছে। তাই আমি এমন ছাতার নিচে কাজ করার সিদ্ধান্ত নিলাম। অনেকেই ভেবেছিলেন মাজিয়া বা ইসরাতদের মধ্যে থেকে এক জনকে প্রার্থী করতে পারে বিজেপি। দিলীপ ঘোষের স্পষ্ট দাবি, বিরোধীরা এসব গুজব রটাচ্ছে।

 শহরে কৈলাস বিজয় বর্গীয় ও শিব প্রকাশের মত কেন্দ্রীয় নেতৃত্ব কোন সমাধান দেন সেদিকে তাকিয়ে উলুবেড়িয়া বিজেপি নেতৃত্ব। 

 বিজেপি সূত্রের খবর, উলুবেড়িয়ার ভোটারদের একাংশ ধূলাগড় তান্ডব ও তেহট্ট স্কুলের ঘটনা ভোলেনি। এই এলাকা হল রাজ্যের অন্যতম হিন্দু সংহতির শক্ত ঘাঁটি। এখানে বজরং ও বিশ্ব হিন্দু পরিষদেরও প্রভাব অল্প বিস্তর রয়েছে। ধূলাগড় ঘটনার  পুনরাবৃত্তি যাতে না হয় সে কারনেই কট্টর হিন্দু মুখ চাইছে এলাকার ভোটারদের একাংশ।স্হানীয় বিজেপির দাবি, যোগী ও তপন ঘোষের কোনও মুখ যদি বিজেপি এখানে দেয় তাহলে বিজেপির প্রতি আস্হা রাখবে মানুষ। ভোটে জেতার আগে পাওয়ার আস্হা অর্জন করতে হবে বিজেপিকে। 
সংগৃহীত : www.presscardnews.com  থেকে।
মতামত  সত্যজিৎ চক্রবর্তী, সাংবাদিক

No comments:

Post a Comment

Post Top Ad