পাওয়ার গ্রিডের লাইন যাওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠল চন্ডীতলা থানার হরিপুর গ্রাম। এবারে পাওয়ার গ্রিডের কাজ বন্ধ করে দিল স্থানীয় চাষিরা। তাঁদের অভিযোগ, তাদের সাথে কথা না বলে সরকার বলপূর্বক এই কাজ করছে। তাঁরা তাঁদের মৌজা দিয়ে কোনো ভাবেই পাওয়ার গ্রিডের লাইন যেতে দেবে না ।
এদিন চাষিরা বলেন, তাঁদের কৃষি জমির উপর থেকে পাওয়ার গ্রিড গেলে ভবিষ্যতে কোনও দিন প্রয়োজন হলে তাঁরা সেই জমি বিক্রি করতে পারবে না। বৃহস্পতিবার ঘটনাস্থলে হরিপুর গ্রাম পর্যায়ের প্রধান অরুণ কর্মকার গেলে তাঁকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখা। স্থানীয় চাষিরা। পঞ্চায়েত প্রধান অরুণ কর্মকার বলেন, আমরা বুঝতে পেরেছি চাষিদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে আর সেই ক্ষোভ তৈরি হয়েছে তাদের সাথে কথা না বলার জন্য। তাদের সাথে কথা বলে কাজটিকে তরান্বিত করলেই ভাল হত। তবে আমরা হুগলির জেলাশাসক এবং স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশে ব্লক স্তর কিংবা জেলাস্তরে চাষি ভাইদের সাথে কথা বলে কাজটিকে এবার তরান্বিত করব।

No comments:
Post a Comment