হ্যালো বাংলাদেশ তুমি কি ঘুমিয়ে আছো না জেগে??? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 January 2018

হ্যালো বাংলাদেশ তুমি কি ঘুমিয়ে আছো না জেগে???



হ্যালো বাংলাদেশ তুমি কি ঘুমিয়ে আছো না জেগে???

এইযে লাল জামা পড়া দানব মেয়েটাকে দেখছেন উনি ঢাকা বিশ্ববিদ্যায়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রলীগের সেক্রেটারি নাম শায়লা শ্রাবণী। দেখুন ছাত্রলীগ কিভাবে আজ নিজেরা যৌন নিপীড়ন বন্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে। একজন মেয়েকে যৌন হেনস্তা করছে আর বাকি কুত্তাগুলো অভুক্ত দৃষ্টিতে দেখছে। আর নিজেরা এমন জঘন্য ঘটনার জন্ম দিয়ে ঢালাওভাবে নাম দিচ্ছে বিএনপি শিবির আর বামদের ওপর। আর কত অন্যায় করে পাড় পেয়ে যাবে ছাত্রলীগ।




 আর কত খাদিজারা ছাত্রলীগ বদরুলের চাপাতির আঘাতে ঝড়ে পড়বে অকালে। আর কত রাজশাহী মেডিকাল কলেজ শিক্ষার্থীদের ওপর যৌন নিপীড়ন করবে। আর কত শিক্ষার্থীরা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন হবে। মিছিল সমাবেশ না করায় আর কত মেয়েকে মাঝরাতে রাস্তায় বের করে দেয়া হবে?




ফেসবুকে একটি লাইকের সূত্রে আর কত নিরীহ মানুষকে নির্যাতন সইতে হবে ছাত্রলীগের। আর কত চলবে এভাবে?? এর কি কোনো প্রতিকার নাই। এটা কি মেয়েদের স্বাধীনভাবে বাস করার দেশ নয়? কেনো স্বাধীন হলো এ দেশ? শেখ মুজিবুর রহমান কি এমন স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন?  এটা কি ছাত্রলীগের কোলে ভয়ে ঘুমিয়ে থাকা বাংলাদেশ? দেশে কি আইন নাই?? কোনো আদালত নাই? ছাত্রলীগ কে কোথায় থেকে এতো সাহস পায় এভাবে মেয়েদের যৌন নির্যাতন করার?? মেয়েদের প্রেমে রাজি করাতে না পেরে ধর্ষন  করে ও চাপাতি দিয়ে কোপানোর ছাত্রলীগ কে? একজন ছাত্রলীগের চাপাতির বলি নিরীহ বিশ্বজিৎ কে কি আমরা ভুলে গেছি যার বিচার আজোও হয়নি! সদ্য খুন হওয়া ছাত্রলীগ দ্বারা সিলেটের আওয়ামীলীগ এর এক কনিষ্ঠ সন্তানকে আমরা কি ভুলে গেলাম?


 ছাত্রলীগ কোথায় পায় এ সাহস এর কি কোনো প্রতিকার নেই?? আজ আপনি প্রতিবাদ করছেনা কারন ঘটনা আপনার বা আপনার আত্বীয় স্বজনের সাথে ঘটেনি বলে। কিন্তু কাল ঠিক যে একই ঘটনা আপনার সাথে ঘটবেনা তার গ্যারান্টি কি?? ভেবে দেখেন আজ আপনি প্রতিবাদ না করলে কাল কিন্তু আপনার হয়ে প্রতিবাদ করার কেউ থাকবেনা। তাই আওয়াজ তুলুন জনমত নির্বিশেষে। প্রতিবাদ হোক সর্বস্তরে। এই অন্যায়ের কোনো প্রচার মিডিয়া করবেনা। এই অন্যায়কারীদের শাস্তিও আইন দিবেনা। এদের এমনকি পুলিশও ধরবেনা।
 সবাইকে এদের প্রকৃত মুখোশটা খুলে দেখিয়ে দিন। যেনো এ ধরনের ঘৃণিত কাজ দেশের কোথাও পূনরায় না ঘটে।

@তাসলিমা আক্তার
https://www.facebook.com/permalink.php?story_fbid=2113436735610029&id=100008311694535

No comments:

Post a Comment

Post Top Ad