বিডিও নাবালিকার বিয়ে বন্ধ করায়,পাশের বাড়ির নাবালিকাকে বিয়ে করলো যুবক গ্রেপ্তার করল পুলিশ ।
ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্তের বাগদা থানা এলাকার বয়রা কুলনন্দ্পুর এলাকায় । মাঝে মাঝে খবরের শিরনামে উঠে আসে নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন,কিন্তুু আজকের এই ঘটনা কিছুটা হলেও বিরল।
গত ২১ শে জানুয়ারী বাগদা বিডিও শান্তুুনু ঘোষের কাছে সুত্র মারফত খবর আসে বয়রা কুলনন্দ্পুর আয়েশা মন্ডল এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রীর বিয়ে দেবার আয়োজন করছে তার বাবা । এই খবর পাওয়া মাত্র বিডিও ব্লক ওয়েল ফেয়ার অফিসার কে তদারকি করতে বলেন এই বিষয়টি। দুপুরে খবর আসে সত্যি নাবালিকা ছাত্রির বিয়ে দেবার চেষ্টা করছে পরিবার । বি ডি ও পুলিশে খবর দিয়ে বাড়িতে ব্লক ওয়েল ফেয়ার অফিসার কে পাঠিয়ে বিয়ে বন্ধ করবার ব্যবস্থা করে । বন্ধ হয় আয়েশার বিয়ে কিন্তু আয়েশার সঙ্গে যে যুবকের বিয়ের ব্যবস্থা করেছিল বনগাঁ সুক্পুকুরের বাসিন্দা ২৫ বছরের ইমান আলি মন্ডল বিয়ে করতে পাশের গ্রামের আর এক নাবালিকা দশম শ্রেণীর ছাত্রী রীনা মোল্লার সঙ্গে বিয়ে ঠিক করে ২২ জানুয়ারী বিয়ে করে খবর আসে বাগদা বি ডি ও শান্তনু ঘোষের কাছে বি ডি ও অভিযোগ দায়ের করে বাগদা থানায় l নববধূ দশদিনে বাড়িতে ফিরতেই বাগদা থানার পুলিশ নাবালিকাকে বিয়ে করার অপরাধে গ্রেপ্তার করে l নতুন জামাই বিয়ের পরে শশুর বাড়িতে এসেই গ্রেপ্তার হওয়া হতবাক নাবালিকার পরিবার অন্যদিকে বি ডি ও শান্তনু ঘোষের এহেন কাজে খুশি বাগদার মানুষ।

No comments:
Post a Comment