মেয়ে দেখে পছন্দ ছেলে পক্ষের। বিয়েটা ফাইনাল করা হবে বাড়ি ফিরে। এমনটা ভেবেছিলেন সবাই। কিন্তু কাল হল কুয়াশা। দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি।দশ যাত্রী গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার ময়না চেকপোস্ট এলাকায়।কুয়াশার কারণে এমন ঘটনা বলে মনে করছে আত্মীয় পরিজনেরা।তবে গাজোল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানাগেছে, বুধবার সকালে মালদার হবিবপুর থানার নোলসা গ্রাম থেকে বোলেরও গাড়ি করে পাত্র পক্ষ দক্ষিনদিনাজপুর জেলার বালুরঘাট শহরে যায় পাত্রী দেখতে।রাতে ওই গাড়িতে বাড়ি ফিরছিলেন।সেই সময় গাজোল থানার ময়না চেকপোস্ট এলাকায় জাতীয় সড়কের ওপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।দুর্ঘটনার শব্দে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে রাতেই ভর্তি করেন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।ঘটনায় আহতরা হলেন,সুমন রায়(৩৮),বিনা মার্ডি(২০),শম্ভু হাঁসদা(৫৫),সংকর কর্মকার(২০),সনাতন রায়(২২) সহ ১০ জন গুরুতর আহত।

No comments:
Post a Comment