ব্রেকিং: মধুচক্রে ধৃত ১৪ মহিলা সহ ২৭ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 13 January 2018

ব্রেকিং: মধুচক্রে ধৃত ১৪ মহিলা সহ ২৭

মধুচক্রে ধৃত ১৪জন মহিলা সহ ২৭ জন পুরুষ।  রাস্তার ধারে সরকারি জায়গার উপর গড়ে ওঠা এই সব ঝুপড়ি হোটেলে সন্ধ্যা নামলেই শুরু হচ্ছে মধুচক্র ।জানা গিয়েছে, দিনের পর দিন এই অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত রাতভর ঝুপড়ি হোটেল গুলিতে হানা দিয়ে মধুচক্রের সঙ্গে যুক্ত ১৪ জন পুরুষ ও ২৩ জন মহিলাকে গ্রেফতার করল বাঁকুড়া সদর থানার পুলিশ । বুল ডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মোট ৮ টি হোটেল ।
বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে বেলবনি ও চুয়াগাড়া এলাকায় থাকা ঝুপড়ি হোটেল গুলিতে মধুচক্রের অভিযোগ নতুন নয় । সন্ধ্যা নামলেই দুর্গাপুর সহ বিভিন্ন এলাকা থেকে এই হোটেলগুলিতে জুটত দেহ ব্যবসায়ীরা । শুধু মধুচক্র নয় হোটেলগুলিতে চলত ঢালাও মদের কারবারও । একাধিকবার হানা দিয়েও বন্ধ করা যায়নি এই অবৈধ কারবার । শেষ পর্যন্ত শুক্রবার রাতে বিশাল পুলিশ বাহিনী আচমকাই হানা দেয় চুয়াগাড়া ও বেলবনি এলাকার একাধিক অবৈধ হোটেলে । মধুচক্র চালানোড় অভিযোগে গ্রেফতার করা হয় ১৪ জন মহিলা সহ মোট ২৭ জনকে । এরপরই এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে রাস্তার ধারে অবৈধ ভাবে গড়ে ওঠা আটটি অবৈধ ঝুপড়ি হোটেলে বুল ডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । অভিযুক্তদের শনিবার বাঁকুড়া জেলা আদালতে তোলা হয় ।ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

No comments:

Post a Comment

Post Top Ad