ব্রেকিং: মায়ের কারণে ছেলে গ্রেফতার! কি সেই কারণ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

ব্রেকিং: মায়ের কারণে ছেলে গ্রেফতার! কি সেই কারণ?

মা কে বাড়িতে আশ্রয় না দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ছেলেরা। ধৃতরা গোবিন্দ ভারতি ,খগেন্দ্র ভারতি ও নগেন্দ্র ভারতি।  এই শীতে মার ঠাঁই হয়েছে বাড়ির বাইরে ঝুপরির বারান্দায়।  এলাকার মানুষের তৎপরতায় ও পুলিশের সাহায্যে মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ অভিযুক্তদের আজ বসিরহাট অাদালতে তোলা হয়৷ উত্তর ২৪ পরগনার বসিরহাটের নতুন বাজারের ঘটনা। বৃহস্পতিবার  স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় ৷ তখনও ঝুপরির বারান্দায় ৯০ উর্দ্ধ বৃদ্ধা মা শীতে কাঁপছে ৷ শীতে বারান্দায় পরে থেকে অসুস্থ হয়ে পড়েছিল ওই বৃদ্ধা৷ পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ৷ বৃদ্ধার তিন ছেলে বর্তমান। তাদেরকে বৃহস্পতিবার  আটক করা হয় ৷ রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ ।
অন্যদিকে ওই তিন ছেলের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছে এলাকার মানুষ।
নিজেরা থাকে পৈতৃক ভিটে দোতালা বাড়িতে , মার ঠাঁই হয়েছে বাড়ির সীমানার শেষপ্রান্তে রাস্তার ধারে ঝুপড়িতে । এই ঠান্ডায় অসুস্থ হয়ে পরেছেন বৃদ্ধা , দেখেও না দেখার ভান ছেলেদের।
বসিরহাট নতুনবাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রেণুবালা ভারতী। চার ছেলের মধ্যে মেঝ ছেলে গত কয়েক বছর আগে মারা যাওয়ায় বড় ছেলে গোবিন্দ ভারতী, সেজ ছেলে খগেন্দ্র ভারতী ও ছোট ছেলে নগেন্দ্র ভারতীর কাছে থাকতেন ওই বৃদ্ধা। বসিরহাট নতুনবাজার এলাকার প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী ওই তিন ছেলে। বড় ছেলে বসিরহাট বেলতলা এলাকায় নিজস্ব বাড়ি তৈরী করে সেখানে চলে গেলেও, সেজ ছেলে আর ছোট ছেলে বাস করেন পৈত্রিক ভিটের উপরেই। কিন্তু বৃদ্ধা মাকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে রেখে দেন বাড়ির পাশেরই একটি ঝুপড়িতে। কনকনে ঠান্ডার মধ্যে খুবই সীমিত শীত বস্ত্র নিয়ে সেখানেই গত দু'মাস ঠাই হয়েছিল ওই বৃদ্ধার। এই বিষটি ভালো চোখে নেননি প্রতিবেশিরা। প্রতিবেশীদের তরফে একাধিকবার ছেলেদের সাবধান করার।

No comments:

Post a Comment

Post Top Ad