বসিরহাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মূল দুষ্কৃতী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 5 January 2018

বসিরহাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার মূল দুষ্কৃতী

উত্তর ২৪ পরগনার বসিরহাটে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার কুখ্যাত  দুষ্কৃতী।
আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এলাকার কুখ্যাত দুষ্কৃতী  তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। ধৃতের নাম সাগর মন্ডল। পলাতক তার দুই সঙ্গী।
উওর ২৪ পরগনার বসিরহাট থানার তপার চর এলাকার ইছামতি পিকনিক গার্ডেন থেকে গ্রেপ্তার ৷
পুলিশ সুত্রে খবর- বৃহস্পতিবার  রাতে তপাচ্চর এলাকার ইছামতি পিকনিক গার্ডেনে সাগর ও তার দুই সঙ্গী অপেক্ষা করছিল।  পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে,সাগর পুলিশের হাতে ধরা পরলেও পালাতে সক্ষম হয় তার দুই সঙ্গী।
পুলিশের আনুমান, এই পিকনিক গার্ডেনের পাশ দিয়ে যে রাস্তা গেছে ঐ রাস্তা দিয়ে প্রচুর ব্যাবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফেরে,ওই সব ব্যাবসায়ীদের মধ্যে কলেজপাড়া ও হরিশপুর এলাকার বেশ কয়েকজন বড় ব্যাবসায়ী আছে, তারাও এই রাস্তা দিয়েই বাড়ি ফেরে সেইসব ব্যাবসায়ীদের থেকে টাকা ছিনতাইয়ের উদ্দ্যেশ্যেই ওই পিকনিক গার্ডেনে অপেক্ষা করছিল সাগর ও তার সঙ্গীরা।
পুলিশ জানিয়েছে সাগর ও তার দলবলের বিরুদ্ধে একাধিক আভিযোগ আছে।  ছিনতাই তোলাবাজি লুটপাট,গাড়ি ছিনতাই, হুমকি দিয়ে তোলা আদায় এর মত একাধিক অভিযোগ আছে তার বিরুদ্ধে।  পুলিশ সাগরের সঙ্গীদের খোঁজ করছে।

No comments:

Post a Comment

Post Top Ad